টাঙ্গাইলের কালিহাতীর এলেঙ্গা পৌর এলাকা থেকে বুধবার সকাল সাড়ে সাতটার দিকে সুমাইয়া নামের নবম শ্রেণীর এক ছাত্রীর গলাকাটা মরদেহ উদ্ধার করেছে পুলিশ। একই স্থান থেকে আশঙ্কাজনক অবস্থায় মনির নামের এক কিশোরকে (১৭) উদ্ধার টাঙ্গাইল জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে।
ঐ এলাকার কলেজ রোড এলাকার খোকন নামের এক ব্যক্তির বাড়ির সিঁড়ি থেকে সুমাইয়ার মরদেহ উদ্ধার করা হয়।
কালিহাতী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোল্লা আজিজুর রহমান বলেন, ‘এলেঙ্গা পৌরসভার শামসুল হক কলেজের সামনে এ ঘটনা ঘটে। সকালে স্থানীয় লোকজন ঘটনাস্থলে জবাই করা এক কিশোরী ও এক কিশোরকে পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেয়।’
তিনি আরও বলেন, নিহত কিশোরীর নাম সমাইয়া আক্তার (১৫) । তিনি উপজেলার পালিমা এলাকার ফেরদৌস রহমানে মেয়ে ও এলেঙ্গা উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণীর শিক্ষার্থী।
তবে কি কারণে এ ঘটনা তা প্রাথমিকভাবে জানাতে পারেননি আজিজুর রহমান।