নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার মিরওয়ারিশপুর ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আবু ছায়েদ রিপনকে (৪৮) কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তেরা।
আজ বৃহস্পতিবার ভোরে রিপনের বাড়ির কাছেই বারইয়ারহাট নামক জায়গায় রাস্তার ওপরে বাজারের নিরাপত্তা প্রহরী নিজাম উদ্দিন তাঁর লাশ পড়ে থাকতে দেখে পুলিশকে খবর দেন।
আবু ছায়েদ রিপন বেগমগঞ্জ চৌরাস্তায় ঢাকা-নোয়াখালী সড়কে চলাচলরত বাস লাল-সবুজ ও একুশে পরিবহণ পরিচালনা করে আসছিলেন।
বেগমগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মীর জাহেদুল ইসলাম রনি ঘটনাস্থল থেকে বলেন, ‘নিহতের লাশ উদ্ধার করা হয়েছে। কে বা কারা তাঁকে হত্যা করেছে, তা তদন্ত করে বের করা হবে।’ / এন
দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: