জেলার খবর

নরসিংদীতে নির্বাচনি সহিংসতায় নিহত ২

নরসিংদী
নরসিংদী

নরসিংদীতে রায়পুরা উপজেলার কাচারিকান্দিতে ইউনিয়ন পরিষদ নির্বাচনকে কেন্দ্র করে দু'পক্ষের সংঘর্ষে দু'জন নিহত এবং নারীসহ অন্তত ৭ জন আহত। বৃহস্পতিবার সকালে আধিপত্য বিস্তার নিয়ে দুই গ্রুপের মধ্যে এ সংঘর্ষের ঘটনা ঘটে।

নিহতরা হলেন- কাচারিকান্দি এলাকারা মরফত আলীর ছেলে সাদিব মিয়া (১৯) এবং আসাদ মিয়ার ছেলে হিরণ মিয়া (৩৫)।

পুলিশ ও স্থানীয়রা জানায়, দীর্ঘদিন ধরেই আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে কাচারিকান্দি এলাকার বড় শাহ আলম ও ছোট শাহ আলম গ্রুপের মধ্যে বিরোধ চলে আসছিলে। সম্প্রতি ইউপি নির্বাচনকে কেন্দ্র করে বিরোধ চরম আকার ধারণ করে। এক পর্যায়ে সকালে দু'পক্ষের সমর্থকরা সংঘর্ষে জড়ায়। এতে বেশ কয়েকজন টেঁটা ও গুলিবিদ্ধ হয়। এ সময় গুলিবিদ্ধ অবস্থায় ঘটনাস্থলেই ছোট শাহ আলম গ্রুপের হিরণ মিয়া ও সাজু মিয়ার মৃত্যু হয়। আহতদের রায়পুরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ও নরসিংদী সদর হাসপাতালসহ বিভিন্ন হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে।

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ

বরিশাল বিশ্ববিদ্যালয়ে ‘অপার জীবনানন্দ’

শৌচাগারের দরজায় বঙ্গবন্ধুর ছবি পোস্ট, কারাগারে তরুণ

৮ ঘণ্টা পর ঢাকার সঙ্গে রেল যোগাযোগ স্বাভাবিক

স্কুলছাত্রীকে ধর্ষণের পর হত্যায় চারজনের ফাঁসি

তেঘরিয়া কবরস্থানে সমাহিত হলেন শিক্ষাবিদ আব্দুল আলী

উখিয়া শরণার্থী শিবিরে দুই রোহিঙ্গা নেতাকে কুপিয়ে হত্যা

বালু উত্তোলনকে কেন্দ্র করে মেয়রসহ গুলিবিদ্ধ তিন

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ