জেলার খবর

পাটুরিয়ায় তৃতীয় দিনের উদ্ধার অভিযান চলছেঃ ‘প্রত্যয়’ নয়, আসছে ‘রুস্তম’

-
-

মানিকগঞ্জের শিবালয় উপজেলার পাটুরিয়া ঘাটে ফেরি উল্টে যাওয়ার ঘটনায় এখনো উদ্ধার হয়নি দুর্ঘটনাকবলিত রো রো ফেরি আমানত শাহ। শুক্রবার (৩০ অক্টোবর) সকাল সাড়ে সাতটার দিকে ডুবে যাওয়া যানবাহন উদ্ধার তৃতীয় দিনের মতো অভিযান শুরু করে হামজা। দুপুর পৌনে বারোটার দিকে একটি ট্রাক উদ্ধার করা হয়।

পাটুরিয়ায় ডুবে থাকা ফেরি আমানত শাহ উদ্ধারে উদ্ধারকারী জাহাজ প্রত্যয়-এর অপেক্ষায় ছিলো কর্তৃপক্ষ। তবে আজ বিআইডব্লিউটিএ’র চেয়ারম্যান কমডোর গোলাম সাদেক ঘটনাস্থল পরিদর্শন করে জানান, প্রত্যয় নয়, আপাতত উদ্ধারকারী জাহাজ রুস্তম আনার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

তিনি বলেন, ফেরিটি যে স্থানে ডুবেছে সেই জায়গা পর্যন্ত প্রত্যয় আসতে পারবে না, কারণ সেখানে পানির পরিমাণ কম। ফেরিটি তুলতে সময় লাগবে। ফেরি সোজা করার আগে কাটিং লাগবে। সেটা সময়সাপেক্ষ। ফেরি তো সরকারি জিনিস, আমরা আস্তে আস্তে উঠাবো। কিন্তু ব্যক্তি পর্যায়ে যারা ক্ষতিগ্রস্ত হয়েছে, আমরা চেষ্টা করছি আগে তাদের যানবাহনগুলো তুলে তাদের হাতে হস্তান্তর করতে। / বাভি

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ

বরিশাল বিশ্ববিদ্যালয়ে ‘অপার জীবনানন্দ’

শৌচাগারের দরজায় বঙ্গবন্ধুর ছবি পোস্ট, কারাগারে তরুণ

৮ ঘণ্টা পর ঢাকার সঙ্গে রেল যোগাযোগ স্বাভাবিক

স্কুলছাত্রীকে ধর্ষণের পর হত্যায় চারজনের ফাঁসি

তেঘরিয়া কবরস্থানে সমাহিত হলেন শিক্ষাবিদ আব্দুল আলী

উখিয়া শরণার্থী শিবিরে দুই রোহিঙ্গা নেতাকে কুপিয়ে হত্যা

বালু উত্তোলনকে কেন্দ্র করে মেয়রসহ গুলিবিদ্ধ তিন

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ