সিরাজগঞ্জের বেলকুচির কামাড়পাড়ার ঘোষপাড়া এলাকার শয়নকক্ষ থেকে স্বামী ও অন্তঃসত্ত্বা স্ত্রীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
শুক্রবার (২৯ অক্টোবর) সকাল সাড়ে ১০টার এই মরদেহ উদ্ধার করা হয়। মৃতরা হলেন, ওই এলাকার দ্বিজগোপাল ঘোষের ছেলে গৌরাঙ্গ ষোঘ (২৫) ও তার স্ত্রী তমা রানী ঘোষ (২০)।
স্থানীয়রা জানায়, গৌরাঙ্গ ঘোষ মিষ্টির দোকানে কাজ করতেন। বৃহস্পতিবার (২৮) অক্টোবর রাতে দোকানের কাজ শেষে এসে ঘরে ঘুমাতে যান তিনি। সকালে পরিবারের লোকজন তাদের বারবার ডাকলেও কোনো সাড়া না পাওয়ায় পরে দরজা ভেঙে দুজনের মরদেহ মেঝেতে পড়ে থাকতে দেখে।
খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সিরাজগঞ্জ ২৫০ শয্যাবিশিষ্ট বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জেনারেল হাসপাতাল পাঠিয়েছে পুলিশ। / জন
দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: