জেলার খবর

পাটুরিয়ায় ফেরিডুবিঃ চতুর্থ দিনের উদ্ধার অভিযান শুরু

-
-

মানিকগঞ্জের পাটুরিয়ায় ফেরিডুবির ঘটনায় চতুর্থ দিনের মতো উদ্ধার অভিযান শুরু করেছে বিআইডব্লিউটিএ।

শনিবার (৩০ অক্টোবর) সকাল ৮টা থেকে ফেরির ভেতরে আটকে থাকা ট্রাক উদ্ধারে কাজ শুরু করে উদ্ধারকারী জাহাজ হামজা। বিআইডব্লিউটিএ’র যুগ্ম পরিচালক ও হামজা’র কমান্ডার এসএম সানোয়ার হোসেন এই তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, তিন দিনের অভিযানে ১২টি যানবাহন উদ্ধার করা হয়েছে। দুর্ঘটনাকবলিত ফেরি আমানত শাহ’র ভেতরে ডুবে থাকা বাকি দু’টি যানবাহন উদ্ধারে কাজ শুরু হয়েছে। এই ঘটনায় এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

এর আগে বুধবার সকাল সাড়ে ১০টার দিকে ১৪টি যানবাহনসহ পাটুরিয়ার ৫ নম্বর ঘাটে ডুবে যায় ফেরি আমানত শাহ। এরপরই উদ্ধার অভিযান শুরু হয়। / বাভি

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ

বরিশাল বিশ্ববিদ্যালয়ে ‘অপার জীবনানন্দ’

শৌচাগারের দরজায় বঙ্গবন্ধুর ছবি পোস্ট, কারাগারে তরুণ

৮ ঘণ্টা পর ঢাকার সঙ্গে রেল যোগাযোগ স্বাভাবিক

স্কুলছাত্রীকে ধর্ষণের পর হত্যায় চারজনের ফাঁসি

তেঘরিয়া কবরস্থানে সমাহিত হলেন শিক্ষাবিদ আব্দুল আলী

উখিয়া শরণার্থী শিবিরে দুই রোহিঙ্গা নেতাকে কুপিয়ে হত্যা

বালু উত্তোলনকে কেন্দ্র করে মেয়রসহ গুলিবিদ্ধ তিন

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ