জেলার খবর

আত্মসাতের অভিযোগে আদিয়ান মার্ট'র ৪ কর্মকর্তা গ্রেপ্তার

-
-

চুয়াডাঙ্গায় ৭ কোটি টাকা আত্মসাতের অভিযোগে ই-কর্মাস প্রতিষ্ঠান আদিয়ান মার্ট লিমিটেডের ৪ কর্মকর্তাকে গ্রেপ্তার করেছে ঝিনাইদহ র‌্যাব। শুক্রবার দিবাগত রাতে চুয়াডাঙ্গা ও খুলনার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

ঝিনাইদহ র‌্যাব ক্যাম্পের কোম্পানী কমান্ডার মেজর মোহাম্মদ শরিফুল আহসান জানান, চুয়াডাঙ্গায় ই-কমার্স প্রতিষ্ঠান আদিয়ান মার্ট লিমিটেড গঠন করে বিভিন্ন অফারের মাধ্যমে সাধারণ মানুষকে আকৃষ্ট করে আসছিল। তারা পণ্য সরবরাহের নামে প্রায় ৮ কোটি টাকা হাতিয়ে নেয়।

শুক্রবার প্রতারণার শিকার আতিকুর রহমান উজ্জ্বল নামের এক গ্রাহক চুয়াডাঙ্গা সদর থানায় প্রতিষ্ঠানটির বিরুদ্ধে মামলা করেন।

মামলা দায়েরের পর র‌্যাব-৬ গোপন সংবাদের ভিত্তিতে চুয়াডাঙ্গা ও খুলনা থেকে প্রতিষ্ঠানের সিইও জুবায়ের সিদ্দিকী মানিক, মহা-ব্যবস্থাপক মাসুদ সিদ্দিকী রতন, উপদেষ্টা আবু বক্কর সিদ্দিকী ও ম্যানেজার মিনারুল ইসলামকে গ্রেফতার করে। তাদের চুয়াডাঙ্গা সদর থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানিয়েছে র‌্যাব। / চ্যা

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ

বরিশাল বিশ্ববিদ্যালয়ে ‘অপার জীবনানন্দ’

শৌচাগারের দরজায় বঙ্গবন্ধুর ছবি পোস্ট, কারাগারে তরুণ

৮ ঘণ্টা পর ঢাকার সঙ্গে রেল যোগাযোগ স্বাভাবিক

স্কুলছাত্রীকে ধর্ষণের পর হত্যায় চারজনের ফাঁসি

তেঘরিয়া কবরস্থানে সমাহিত হলেন শিক্ষাবিদ আব্দুল আলী

উখিয়া শরণার্থী শিবিরে দুই রোহিঙ্গা নেতাকে কুপিয়ে হত্যা

বালু উত্তোলনকে কেন্দ্র করে মেয়রসহ গুলিবিদ্ধ তিন

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ