জেলার খবর

ট্রলারে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে ১২ জেলে দগ্ধ

-
-

কুতুবদিয়ার ঘাটের কাছাকাছি এলাকায় একটি ট্রলারে থাকা গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ হয়ে ১২ জেলে দগ্ধ হয়েছে। বঙ্গোপসাগর থেকে মাছ ধরে ফেরার পথে ট্রলারটিতে এই দূর্ঘটনা ঘটে।

কুতুবদিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওমর হায়দার বলেন, শনিবার রাত সাড়ে দশটার দিকে বঙ্গোপসাগর থেকে মাছ ধরে একটি ট্রলার কুতুবদিয়ার দক্ষিণ ধুরং ঘাটের কাছাকাছি আসলে ট্রলারে থাকা গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ হয়। সেখানে তেল থাকায় আগুন দ্রুত ছড়িয়ে পড়ে। প্রাণে বাঁচতে জেলেরা পানিতে ঝাঁপ দিলেও ট্রলারে আগুন জ্বলছিল। স্থানীয়রা আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা এবং জেলেদের উদ্ধার করছে।

এখন পর্যন্ত দগ্ধ ১২ জেলেকে উদ্ধার করার কথা জানান ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ ওমর হায়দার।

আহতদের মধ্যে আশঙ্কাজনক অবস্থায় ৯ জনকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে পাঠানো হয়েছে। বাকিদের প্রাথমিকভাবে কুতুবদিয়া হাসপাতালে ভর্তি করা হয়েছে।

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ

বরিশাল বিশ্ববিদ্যালয়ে ‘অপার জীবনানন্দ’

শৌচাগারের দরজায় বঙ্গবন্ধুর ছবি পোস্ট, কারাগারে তরুণ

৮ ঘণ্টা পর ঢাকার সঙ্গে রেল যোগাযোগ স্বাভাবিক

স্কুলছাত্রীকে ধর্ষণের পর হত্যায় চারজনের ফাঁসি

তেঘরিয়া কবরস্থানে সমাহিত হলেন শিক্ষাবিদ আব্দুল আলী

উখিয়া শরণার্থী শিবিরে দুই রোহিঙ্গা নেতাকে কুপিয়ে হত্যা

বালু উত্তোলনকে কেন্দ্র করে মেয়রসহ গুলিবিদ্ধ তিন

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ