পটুয়াখালীর বাউফলের নওমালা ইউনিয়ন পরিষদ নির্বাচনকে কেন্দ্র করে আওয়ামী লীগের দুই গ্রুপের মধ্যে দফায় দফায় সংঘর্ষে-গোলাগুলিতে উভয় পক্ষের অন্তত ১০ জন আহত হয়েছেন।
গতকাল শনিবার (৩০ অক্টোবর) দিবাগত রাতে উপজেলার নগরের হাট নওমালা কলেজ সড়কে এ ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয়রা জানায়, রাতে আওয়ামীলীগ মনোনীত চেয়ারম্যান প্রার্থী মো. কামাল হোসেন বিশ্বাস ও আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী বর্তমান ইউপি চেয়ারম্যান মো. শাহজাদা হাওলাদারের ঘোড়া প্রতীকের সমর্থকের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। এর এক পর্যায়ে গোলাগুলি শুরু হয়। এসময় মো. সজীব গুলিবিদ্ধ হন। সজীব ওই ইউনিয়নের নিজবটকাজল গ্রামের বাসিন্দা নাসির প্যাদার ছেলে। তিনি আওয়ামী লীগের বিদ্রোহী চেয়ারম্যান প্রার্থী শাহজাদা হাওলাদারের কর্মী।
এ ঘটনায় মো. সজীব (১৯) নামে এক যুবককে গুলিবিদ্ধ অবস্থায় উন্নত চিকিৎস্যার জন্য বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। আহতদের প্রাথমিক চিকিৎস্যা দেওয়া হয়। / বাপ্র