জেলার খবর

ঝিনাইদহে আন্তঃজেলা গরু চোর দলের ৭ সদস্য গ্রেফতার

ঝিনাইদহ
ঝিনাইদহ

ঝিনাইদহ থেকে চুরি হওয়া ও আন্তঃজেলা গরু চোর দলের ৭ সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ।

জানা যায় গত ১২ অক্টোবর রাতে কালীগঞ্জ উপজেলার ফয়লা গ্রামের হতদরিদ্র ফিরোজা বেগম সেনুর ৯ টি গরুর মধ্যে ৭ টি গরুর চুরি করে নিয়ে যায় চোর চক্র। এর আগে ১৯ অক্টোবর ঝিনাইদহ সদর উপজেলার হামদহ গ্রামের জনৈক জালাল গাজীর ৬ টি গরু চুরি হয়।

এ দুটি ঘটনায় গরুর মালিকেরা সদর ও কালীগঞ্জ থানায় ২ টি আলাদা মামলা দায়ের করে। মামলা দায়েরের পর পুলিশ তদন্ত শুরু করে। পুলিশ তথ্যপ্রযুক্তি ব্যবহারও সিসিটিভির ফুটেজ পর্যালোচনা করে চোর শনাক্ত করে। পরে রবিবার খুলনা ও বাগেরহাট জেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে চোর চক্রের ৭ সদস্যকে গ্রেফতার করা হয়। পরে তাদের স্বীকারোক্তি মোতাবেক খুলনার ডুমুরিয়া উপজেলার সাজিয়াড়া ও ফলসি গ্রাম থেকে উদ্ধার করা হয়েছে ১৫ টি চোরাই গরু।

সোমবার (১ নভেম্বর) সকালে জেলার কালীগঞ্জ থানায় অনুষ্ঠিত এক প্রেস ব্রিফিংয়ে এ তথ্য জানান ঝিনাইদহ সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার আবুল বাশার।

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ

বরিশাল বিশ্ববিদ্যালয়ে ‘অপার জীবনানন্দ’

শৌচাগারের দরজায় বঙ্গবন্ধুর ছবি পোস্ট, কারাগারে তরুণ

৮ ঘণ্টা পর ঢাকার সঙ্গে রেল যোগাযোগ স্বাভাবিক

স্কুলছাত্রীকে ধর্ষণের পর হত্যায় চারজনের ফাঁসি

তেঘরিয়া কবরস্থানে সমাহিত হলেন শিক্ষাবিদ আব্দুল আলী

উখিয়া শরণার্থী শিবিরে দুই রোহিঙ্গা নেতাকে কুপিয়ে হত্যা

বালু উত্তোলনকে কেন্দ্র করে মেয়রসহ গুলিবিদ্ধ তিন

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ