চট্টগ্রামে উত্তর কাট্টলি এলাকায় মঙ্গলবার সকালে একটি বাসায় গ্যাস লিকেজ থেকে আগুন লেগে একই পরিবারের ছয় জন দগ্ধ হয়েছেন। আগুনে দগ্ধ ছয় জনকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
মঙ্গলবার (২ নভেম্বর) সকাল সাড়ে ৯টার দিকে আগুন লাগে।
চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির সহকারী উপপরিদর্শক (এএসআই) আলাউদ্দিন তালুকদার এ তথ্য নিশ্চিত করেছেন। তবে তাৎক্ষণিক দগ্ধ ব্যক্তিদের বিস্তারিত পরিচয় পাওয়া যায়নি।
দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: