জেলার খবর

আনসার আল ইসলামের ৩ সক্রিয় সদস্য গ্রেফতার

গ্রেফতার
গ্রেফতার

চট্টগ্রাম ও সিলেট মহানগরীতে পৃথক অভিযান পরিচালনা করে নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন আনসার আল ইসলামের তিন সক্রিয় সদস্যকে গ্রেফতার করেছে র‌্যাব-৪।

গ্রেপ্তাররা হলেন- মো. জাহিদুল ইসলাম ওরফে জাহিদ (২০), মো. আনাস সিদ্দিক (১৯) ও মো. শাহাব উদ্দিন (৩৭)।

সোমবার (১ নভেম্বর) র‍্যাব-৪ এর সহকারী পরিচালক (মিডিয়া) সিনিয়র এএসপি সাজেদুইল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, গত এপ্রিল মাসে র‍্যাব-৪ এর হাতে গ্রেপ্তার হওয়া আনসার আল ইসলামের এক সক্রিয় সদস্য থেকে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে ২৯ অক্টোবর থেকে ৩০ অক্টোবর পর্যন্ত র‌্যাব-৪ এর একটি দল চট্টগ্রামের কোতয়ালী থানাধীন এলাকা এবং সিলেট জেলার জৈন্তাপুর থানাধীন দরবস্থ বাজার এলাকায় অভিযান পরিচালনা করে তাদের গ্রেপ্তার করে।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তাররা র‍্যাবকে জানায়, তারা ধর্মীয় ব্যাখ্যা বিকৃত করে ধর্মপ্রাণ মানুষকে বিভ্রান্ত করায় সক্রিয় ছিল। তারা সাধারণত সামাজিক যোগাযোগ মাধ্যমকে চরমপন্থার উস্কানি দেওয়ার প্লাটফর্ম হিসেবে ব্যবহার করে আসছিল তারা।

গ্রেপ্তারদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে বলেও জানান এ র‌্যাব কর্মকর্তা। / ঢাপো

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ

বরিশাল বিশ্ববিদ্যালয়ে ‘অপার জীবনানন্দ’

শৌচাগারের দরজায় বঙ্গবন্ধুর ছবি পোস্ট, কারাগারে তরুণ

৮ ঘণ্টা পর ঢাকার সঙ্গে রেল যোগাযোগ স্বাভাবিক

স্কুলছাত্রীকে ধর্ষণের পর হত্যায় চারজনের ফাঁসি

তেঘরিয়া কবরস্থানে সমাহিত হলেন শিক্ষাবিদ আব্দুল আলী

উখিয়া শরণার্থী শিবিরে দুই রোহিঙ্গা নেতাকে কুপিয়ে হত্যা

বালু উত্তোলনকে কেন্দ্র করে মেয়রসহ গুলিবিদ্ধ তিন

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ