সিলেটের কানাইঘাট সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) গুলিতে দুই বাংলাদেশি নিহত হয়েছেন। এ সময় গুলিবিদ্ধ হয়েছেন আরও দুইজন। মঙ্গলবার (২ নভেম্বর) রাতে কানাইঘাটের ডোনা সীমান্তে এ ঘটনা ঘটে।
নিহতরা হলেন, কানাইঘাটের লক্ষ্মীপ্রসাদ গ্রামের আসকর আলী ওরফে আছই (২৫) ও আরিফ মিয়া (২২)।
ওসি মো. তাজুল ইসলাম বলেন, সীমান্তের নো ম্যানস ল্যান্ডে দুটি মরদেহ পড়ে আছে। মরদেহ উদ্ধার করতে পুলিশ ফোর্স পাঠানো হয়েছে। তারা সেখানে পৌঁছালে বিস্তারিত জানাতে পারব।
ধারণা করা হচ্ছে, গতকাল রাতে তারা ভারতীয় সীমান্তে প্রবেশ করেন। ফেরার সময় বিএসএফ সদস্যরা তাদের দাঁড়াতে বললে তারা দৌড় দেন। এ সময় বিএসএফ গুলি চালায়। / বার্তা
দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: