গাজীপুরের শ্রীপুর উপজেলার তেলিহাটি ইউনিয়নের টেপিরবাড়ি এলাকায় একটি কেমিক্যাল কারখানায় ভয়াবহ আগুনের ঘটনা ঘটেছে। আজ বুধবার সন্ধ্যা সোয়া ৭টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
কারখানা সূত্রে জানা গেছে, কারখানার ব্লিচিং পাউডার রাখার জায়গাতে আগুনে সুত্রপাত হয়।
গাজীপুর ফায়ার সার্ভিসের উপপরিচালক আব্দুল হামিদ মিয়া জানান, খবর পাওয়ার পরপর গাজীপুর সদর, ভালুকা, শ্রীপুর ও কুর্মিটোলা থেকে মোট ৯টি ইউনিট একযোগে আগুন নিয়ন্ত্রণের জন্য কাজ করে যাচ্ছে। যেহেতু গোডাউনটিতে কেমিক্যাল ছিল, আগুন নিয়ন্ত্রণে আসতে একটু দেরি হওয়ার সম্ভবনা রয়েছে।
দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: