গাজীপুরের শ্রীপুরে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের এমসি বাজার এলাকায় পিকআপ ভ্যানচাপায় তিন পথচারী নিহত হয়েছেন। এ সময় একজন আহত হয়েছেন। বৃহস্পতিবার (০৪ নভেম্বর) রাত দেড়টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন- ময়মনসিংহ জেলার পাগলা থানার দেউলপাড়া গ্রামের মৃত শহর আলীর চেলে তোফাজ্জল হোসেন (৩৫), চুয়াডাঙ্গার আলমডাঙ্গার পাইকপাড়া গ্রামের মো. আবুল হোসেনের ছেলে আব্দুল মজিদ জনি (৩২) ও খুলনার পাইকগাছার ফতেহপুর গ্রামের আব্দুল হকের ছেলে ইব্রাহীম হাবিব (৩২)।
মাওনা হাইওয়ে থানার উপ-পরিদর্শক (এসআই) হাদিউল ইসলাম জানান, বৃহস্পতিবার রাতে নিহত ব্যক্তিরা একটি ওয়াজ মাহফিল থেকে ফিরে এমসি বাজার এলাকায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের ঢাকাগামী ফুটপাতে দাঁড়িয়ে ছিল। এ সময় বেপরোয়া গতির একটি মুরগিবাহী পিকআপ তাদের চাপা দেয়। এতে ঘটনাস্থলেই জনি ও ইব্রাহীম এবং তোফাজ্জলকে হাসপাতালে নেওয়ার পথে মৃত্যুবরণ করেন। এ ঘটনায় আরও একজন আহত হয়েছেন।