নড়াইলের লোহাগড়ায় এক বুদ্ধিপ্রতিবন্দী নারীকে গণধর্ষণের ঘটনায় মামলা দায়েরের পর ৩ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
পুলিশ জানায়, গত বৃহস্পতিবার রাত সাড়ে ৯টার দিকে কাশিপুর ইউনিয়নের শালবরাত গ্রামে এ ধর্ষণের ঘটনাটি ঘটে। ওই গ্রামের একটি নির্মাণাধীন একটি বাড়ির পাশে অবস্থানরত অজ্ঞাত নাম পরিচয়ের বুদ্ধিপ্রতিবন্ধী নারীকে রাতে ওই বাড়ির ভিতরে নিয়ে একই গ্রামের উজ্জল শেখ, আনারুল, মিটো ফকির ও সোলায়মান নামে চার বখাটে পালাক্রমে ধর্ষণ করে ফেলে রেখে যায়।
এসময় নির্যাতিতার চিৎকারে পাশের বাড়ির এক নারী গিয়ে তাকে বিবস্ত্র অবস্থায় দেখতে পেয়ে পুলিশে খবর দেয়। পুলিশ গিয়ে নির্যাতিতাকে উদ্ধার করে নড়াইল সদর হাসপাতালে নিয়ে ভর্তি করে। পরে ওই রাতেই অভিযান চালিয়ে অভিযুক্ত উজ্জল, আনারুল, মিটোকে আটক করে।
এঘটনায় শালবরাত গ্রামের প্রত্যক্ষদর্শী ওই নারীর দায়ের করা মামলায় তিন আসামিকে শুক্রবার রাতে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে। / ডিবিসি