সাভারের আশুলিয়ায় স্ত্রী ও ৯ বছরের মেয়েকে শ্বাসরোধ করে হত্যা করে সবুর আলী নামের এক ব্যক্তি আত্মহত্যা করেছেন। নিহতরা সম্পর্কে ঐ ব্যক্তির স্ত্রী (রোজিনা আক্তার) এবং কন্য (সুমাইয়া আক্তার) ছিল।
শনিবার রাত সাড়ে ৯ টার দিকে আশুলিয়ার জামগড়া বটতলা এলাকার ফজর আলী মালিকানাধীন টিনসেট বাড়ির একটি কক্ষে থেকে তাদের মরদেহ উদ্ধার করে পুলিশ।
নিহত রোজিনা আক্তার ও স্বামী সবুর আলী কুড়িগ্রাম জেলা ফুলবাড়ি থানার চরগোরুক মন্ডল গ্রামের বাসিন্দা। রোজিনা আক্তার একটি পোশাক কারখানা চাকরি করতেন ও সবুর অটোরিকশা চালক ছিলেন। শিশু সুমাইয়া স্থানীয় একটি মাদ্রাসায় পড়ালেখা করত।
নিহতের স্বজনরা বলছে, স্ত্রীর টাকায় কিনে দেওয়া অটোরিকশা চুরি হওয়ার পর থেকে পারিবারিক কলহের জের ধরে এই মর্মান্তিক ঘটনা ঘটেছে।
দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: