জেলার খবর

র‌্যাবের সঙ্গে বন্দুকযুদ্ধে নিহত ২

বন্দুকযুদ্ধ
বন্দুকযুদ্ধ

মৌলভীবাজারের শ্রীমঙ্গলে মাইজদিহি পাহাড়ে র‌্যাবের সঙ্গে বন্দুকযুদ্ধে দুইজন নিহত হয়েছে। এ ঘটনায় র‌্যাবের তিন সদস্য আহত হয়েছেন।

রোববার ভোরে পাহাড়ি এলাকায় টহল কালে র‌্যাবের সঙ্গে এই বন্দুকযুদ্ধের ঘটনা ঘটে।

র‌্যাবের শ্রীমঙ্গল ক্যাম্পের কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার বস দত্ত চাকমা জানান, আজ রোববার ভোর রাতে শ্রীমঙ্গল মাইজদী পাহাড়ি এলাকায় টহলকালে তাদের গাড়ি লক্ষ্য করে গুলি ছুঁড়লে র‌্যাবের পক্ষ থেকেও পাল্টা গুলি ছোড়া হয়। এসময় কোম্পানির তিন সদস্য আহত হন।

গোলাগুলি থেমে যাওয়ার কিছুক্ষণ পর ঘটনাস্থলে অজ্ঞাত পরিচয় দুই ব্যক্তিকে পড়ে থাকতে দেখে র‌্যাব। এদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে ডাক্তার তাদের মৃত ঘোষণা করেন।

লাশ দুটি শ্রীমঙ্গল থানায় একটি এম্বুলেন্সে রাখা হয়েছে।

শ্রীমঙ্গল থানার এসআই মোঃ জামাল জানান, রোববার ভোরে শ্রীমঙ্গল র‌্যাব ক্যাম্প থেকে লাশ দুটি রেখে গেছে। / একুশে

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ

বরিশাল বিশ্ববিদ্যালয়ে ‘অপার জীবনানন্দ’

শৌচাগারের দরজায় বঙ্গবন্ধুর ছবি পোস্ট, কারাগারে তরুণ

৮ ঘণ্টা পর ঢাকার সঙ্গে রেল যোগাযোগ স্বাভাবিক

স্কুলছাত্রীকে ধর্ষণের পর হত্যায় চারজনের ফাঁসি

তেঘরিয়া কবরস্থানে সমাহিত হলেন শিক্ষাবিদ আব্দুল আলী

উখিয়া শরণার্থী শিবিরে দুই রোহিঙ্গা নেতাকে কুপিয়ে হত্যা

বালু উত্তোলনকে কেন্দ্র করে মেয়রসহ গুলিবিদ্ধ তিন

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ