জেলার খবর

নোয়াখালীতে সিলিন্ডার বিস্ফোরণে ৭ দোকান পুড়ে ছাই

আগুন
আগুন

নোয়াখালীর বেগমগঞ্জের ভববুদ্ধ বাজারে গ্যাস সিলিন্ডারের আগুনে ৭ টি দোকান পুড়ে ছাই হয়ে গেছে। গতকাল রোববার (৭ নভেম্বর) রাত সাড়ে ৮টার দিকে গ্যাস সিলিন্ডার লিকেজ হয়ে এ অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়।

চৌমুহনী ফায়ার সার্ভিস স্টেশনের ওয়্যার হাউজ ইন্সপেক্টর রতন রায় জানান, বেগমগঞ্জ উপজেলার আলাইয়াপুর ইউনিয়নের ভববুদ্ধ বাজারের স্থানীয় এক চায়ের দোকানে গ্যাস সিলিন্ডার লিকেজ হয়ে আগুন লেগে যায়। এই আগুন দ্রুত আশে-পাশের দোকানগুলোতে ছড়িয়ে পড়ে।

খবর পেয়ে চৌমুহনী ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে গিয়ে এক ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন। ততক্ষণে ৭টি দোকান পুড়ে যায়।

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ

বরিশাল বিশ্ববিদ্যালয়ে ‘অপার জীবনানন্দ’

শৌচাগারের দরজায় বঙ্গবন্ধুর ছবি পোস্ট, কারাগারে তরুণ

৮ ঘণ্টা পর ঢাকার সঙ্গে রেল যোগাযোগ স্বাভাবিক

স্কুলছাত্রীকে ধর্ষণের পর হত্যায় চারজনের ফাঁসি

তেঘরিয়া কবরস্থানে সমাহিত হলেন শিক্ষাবিদ আব্দুল আলী

উখিয়া শরণার্থী শিবিরে দুই রোহিঙ্গা নেতাকে কুপিয়ে হত্যা

বালু উত্তোলনকে কেন্দ্র করে মেয়রসহ গুলিবিদ্ধ তিন

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ