জেলার খবর

ফরিদপুরে কিশোরীকে গণধর্ষণ, আটক ৩

ধর্ষণ / প্রতীকী ছবি
ধর্ষণ / প্রতীকী ছবি

ফরিদপুর সদর উপজেলার টেপুরাকান্দি থেকে এক কিশোরীকে তুলে নিয়ে গণধর্ষণের ঘটনায় তিনজনকে আটক করেছে পুলিশ।

সোমবার (০৮ নভেম্বর) দিবাগত রাতে বিভিন্ন এলাকা থেকে তাদের আটক করা হয়। এঘটনার সঙ্গে সম্পৃক্ত আরও দুইজনকে খুঁজছে পুলিশ।

আটককৃতরা হলেন, আইজুদ্দিন মাতুব্বরের ডাঙ্গী গ্রামের শুকুর শেখের ছেলে আকাশ শেখ, একই এলাকার সালাম শেখের ছেলে রনি শেখ (১৮) এবং পূর্বডাঙ্গী গ্রামের আ. রাজ্জাক শেখের ছেলে শিপন শেখ। এঘটনায় ধর্ষিতার পিতা বাদী হয়ে পাঁচজনের বিরুদ্ধে মামলা দায়ের করেছেন। অপর দুইজন হলেন, সোহাগ (১৯) ও অজ্ঞাত অটোচালক।

মঙ্গলবার (০৯ নভেম্বর) কোতোয়ালি থানার কনফারেন্স রুমে সাংবাদিক সম্মেলনে জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার জামাল পাশা জানান, সাত নভেম্বর রাত ১০টার দিকে ওই কিশোরী প্রকৃতির ডাকে সাড়া দিতে বাইরে বের হলে কয়েকজন তাকে তুলে নিয়ে যায়। পরে মাঠের মধ্যে নিয়ে কয়েকজন মিলে গণধর্ষণ করে। / বার্তা

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ

বরিশাল বিশ্ববিদ্যালয়ে ‘অপার জীবনানন্দ’

শৌচাগারের দরজায় বঙ্গবন্ধুর ছবি পোস্ট, কারাগারে তরুণ

৮ ঘণ্টা পর ঢাকার সঙ্গে রেল যোগাযোগ স্বাভাবিক

স্কুলছাত্রীকে ধর্ষণের পর হত্যায় চারজনের ফাঁসি

তেঘরিয়া কবরস্থানে সমাহিত হলেন শিক্ষাবিদ আব্দুল আলী

উখিয়া শরণার্থী শিবিরে দুই রোহিঙ্গা নেতাকে কুপিয়ে হত্যা

বালু উত্তোলনকে কেন্দ্র করে মেয়রসহ গুলিবিদ্ধ তিন

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ