জেলার খবর

ট্রেনে কাটা পড়ে ২ নারী নিহত

-
-

খুলনায় ট্রেনে কাটা পড়ে দুই নারী নিহত হয়েছেন। নিহতরা হলেন— নগরীর খানজাহান আলী থানার গাবতলা গ্রামের পান্নু মিয়ার স্ত্রী মর্জিনা বেগম (৪০) ও মশিয়ালী গ্রামের রবিউল ইসলামের স্ত্রী শেফালী বেগম (৪৫)।

বুধবার (১০ নভেম্বর) রাত সাড়ে ১০টার দিকে নগরীর খানজাহান আলী থানার আলীম জুট এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

বৃহস্পতিবার (১১ নভেম্বর) সকালে খুলনা রেলওয়ে পুলিশের (জিআরপি থানা) সহকারী পরিদর্শক (এসআই) অসীম কুমার দাস বিষয়টি নিশ্চিত করেছেন।

এসআই অসীম কুমার দাস জানান, বুধবার রাত ১০টার দিকে সুইপার কলোনীর পাশে একটি অনুষ্ঠান হচ্ছেল। মর্জিনা ও শেফালীর ছেলেরা ওই অনুষ্ঠান দেখতে যায়। দীর্ঘ সময়েও তারা বাড়িতে ফিরে না যাওয়ায় তারা তাদের ছেলেদের বাড়িতে নিতে আসেন। ওই সময় মর্জিনা ও শেফালী গোয়ালন্দ থেকে ছেড়ে আসা খুলনাগামী গোয়ালন্দ মেইল ট্রেনে কাটা পড়ে মারা যায়।

জিআরপি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোল্লা খবির আহম্মেদ জানান, মর্জিনা বেগম ও শেফালী বেগমের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। / রাই

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ

বরিশাল বিশ্ববিদ্যালয়ে ‘অপার জীবনানন্দ’

শৌচাগারের দরজায় বঙ্গবন্ধুর ছবি পোস্ট, কারাগারে তরুণ

৮ ঘণ্টা পর ঢাকার সঙ্গে রেল যোগাযোগ স্বাভাবিক

স্কুলছাত্রীকে ধর্ষণের পর হত্যায় চারজনের ফাঁসি

তেঘরিয়া কবরস্থানে সমাহিত হলেন শিক্ষাবিদ আব্দুল আলী

উখিয়া শরণার্থী শিবিরে দুই রোহিঙ্গা নেতাকে কুপিয়ে হত্যা

বালু উত্তোলনকে কেন্দ্র করে মেয়রসহ গুলিবিদ্ধ তিন

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ