জেলার খবর

সুগন্ধায় জ্বালানি তেলবাহী জাহাজে বিস্ফোরণ, নিহত ১ দগ্ধ ৮

সুগন্ধায় জ্বালানি তেলবাহী জাহাজে বিস্ফোরণ
সুগন্ধায় জ্বালানি তেলবাহী জাহাজে বিস্ফোরণ

ঝালকাঠির সুগন্ধা নদীতে জ্বালানি তেলবাহী একটি জাহাজে বিস্ফোরণে একজন নিহত হয়েছেন। এ ঘটনায় অগ্নিদগ্ধ হয়েছেন ৭ জন। আজ শুক্রবার সকাল সাড়ে ৮টার দিকে সুগন্ধা নদীর পোনাবালিয়া খেয়াঘাট এলাকায় এ দুর্ঘটনা ঘটে। বিস্ফোরণে দগ্ধ হয়ে মারা যান জাহাজের সুকানি মো. কামরুল ইসলাম। তার বাড়ি গোপালগঞ্জ জেলায়। বিস্ফোরণে জাহাজের তলা ফেটে যায়।

জাহাজের আহত শ্রমিকরা জানান, ঢাকা থেকে জ্বালানি তেল পেট্রোল, অকটেন ও ডিজেল নিয়ে সাগর নন্দিনী নামে একটি জাহাজ ঝালকাঠির ডিপোতে খালাসের জন্য সুগন্ধা নদীতে নোঙর করে রাখে। শুক্রবার সকাল সাড়ে ৮টার দিকে জাহাজ থেকে খালাসের প্রস্তুতি নিলে পাম্প কক্ষে বিস্ফোরণ ঘটে। এতে দ্রুত জাহাজে আগুন ছড়িয়ে পড়ে। এসময় কর্মরত ৮ শ্রমিক দগ্ধ হন। খবর পেয়ে ঝালকাঠি ও বরিশাল থেকে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আহতের উদ্ধার করে। তাদের প্রথমে ঝালকাঠি সদর হাসপাতালে নেওয়া হয়। অবস্থার অবনতি হলে তাদের বরিশাল শের-ই বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। তাদের মধ্যে জাহাজের সুকানি মো. কামরুলকে মৃত ঘোষণা করেন চিকিৎসকরা।

ঝালকাঠি জেলা প্রশাসক মো. জোহর আলী ঘটনাস্থল পরিদর্শন করেন। তিনি হতাহতদের খোঁজখবর নেন।

বরিশাল ফায়ার সার্ভিসের সহকারী পরিচালক কোবাদ আলী সরদার জানান, এক ঘণ্টার প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনা হয়েছে। বিস্ফোরণে জাহাজের তলা ফেটে পানি ঢুকছে। জাহাজটি যাতে পানিতে ডুবে না যায় তার জন্য চেষ্টা চলছে। ভেতরে থাকা জ্বালানি তেল খালাসের ব্যবস্থা করা হচ্ছে বলেও জানান তিনি।

ঝালকাঠির জেলা প্রশাসক মো. জোহর আলী বলেন, বিস্ফোরণের খবর পেয়ে আমরা ঘটনাস্থলে গিয়েছিলাম। জাহাজে ১৩ জন স্টাফ ছিলেন। তাদের মধ্যে ৮ জন দগ্ধ হয়েছেন। একজন মারা গেছেন। এখানে পুলিশ সুপার ও সিভিল সার্জন এসেছেন। আহতদের উদ্ধার করে চিকিৎসার জন্য পাঠানো হয়েছে।

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ

বরিশাল বিশ্ববিদ্যালয়ে ‘অপার জীবনানন্দ’

শৌচাগারের দরজায় বঙ্গবন্ধুর ছবি পোস্ট, কারাগারে তরুণ

৮ ঘণ্টা পর ঢাকার সঙ্গে রেল যোগাযোগ স্বাভাবিক

স্কুলছাত্রীকে ধর্ষণের পর হত্যায় চারজনের ফাঁসি

তেঘরিয়া কবরস্থানে সমাহিত হলেন শিক্ষাবিদ আব্দুল আলী

উখিয়া শরণার্থী শিবিরে দুই রোহিঙ্গা নেতাকে কুপিয়ে হত্যা

বালু উত্তোলনকে কেন্দ্র করে মেয়রসহ গুলিবিদ্ধ তিন

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ