জেলার খবর

দুই ট্রাকের মুখোমুখি সংঘর্ষ, মাছ ব্যবসায়ী নিহত

কক্সবাজার
কক্সবাজার

কক্সবাজারের চকরিয়া উপজেলার হারবাং ইউনিয়নের উত্তর হারবাং এলাকায় দুই ট্রাকের মুখোমুখি সংঘর্ষে এক মাছ ব্যবসায়ী নিহত হয়েছেন। শনিবার রাত ১১টার দিকে এ দুর্ঘটনা ঘটে। নিহত মো. আবদুল্লাহ (৩২) টেকনাফ উপজেলার শাহপরীরদ্বীপ ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের মো. ছৈয়দের ছেলে।

চিরিঙ্গা হাইওয়ে পুলিশ ফাঁড়ির পরিদর্শক মো. জাহাঙ্গীর আলম বলেন, রাতে মাছ নিয়ে একটি পিকআপ ট্রাক টেকনাফ থেকে চট্টগ্রামের উদ্দেশ্যে যাত্রা শুরু করে চকরিয়ার উত্তর হারবাং এলাকায় পৌছলে বিপরীত দিক থেকে মালবোঝাই একটি ট্রাকের সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। এসময় পিকআপটি দুমড়ে-মুচড়ে যায়। চালক বেঁচে গেলেও পাশে থাকা মাছ ব্যবসায়ী আবদুল্লাহ গুরুতর আহত হন। পরে তাকে উদ্ধার করে আজিজনগর জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

তিনি আরও বলেন, মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। দুর্ঘটনাকবলিত গাড়ি দু'টি জব্দ করে ফাঁড়িতে নিয়ে যাওয়া হয়। / বাপ্র

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ

বরিশাল বিশ্ববিদ্যালয়ে ‘অপার জীবনানন্দ’

শৌচাগারের দরজায় বঙ্গবন্ধুর ছবি পোস্ট, কারাগারে তরুণ

৮ ঘণ্টা পর ঢাকার সঙ্গে রেল যোগাযোগ স্বাভাবিক

স্কুলছাত্রীকে ধর্ষণের পর হত্যায় চারজনের ফাঁসি

তেঘরিয়া কবরস্থানে সমাহিত হলেন শিক্ষাবিদ আব্দুল আলী

উখিয়া শরণার্থী শিবিরে দুই রোহিঙ্গা নেতাকে কুপিয়ে হত্যা

বালু উত্তোলনকে কেন্দ্র করে মেয়রসহ গুলিবিদ্ধ তিন

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ