জেলার খবর

টেকনাফে ‘বন্দুকযুদ্ধে’ মাদক কারবারি নিহত

বন্দুকযুদ্ধ
বন্দুকযুদ্ধ

কক্সবাজারের টেকনাফে বিজিবির সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ এক মাদক কারবারি নিহত হয়েছেন। রোববার (১৪ নভেম্বর) দুপুর ১২টার দিকে টেকনাফ-২ বিজিবি ব্যাটালিয়ন সদর দফতরে এক সংবাদ সম্মেলনে লে. কর্নেল মোহাম্মদ ফয়সল হাসান খান এসব তথ্য নিশ্চিত করেন।

এ সময় ঘটনাস্থল থেকে এক লাখ ইয়াবা, একটি দেশীয় তৈরি অস্ত্র এবং একটি কার্তুজের খালি খোসা উদ্ধার করা হয়েছে।

ফয়সল হাসান খান বলেন, আজ ভোরে নাফ নদীর পাড়ে কেওড়াবাগান দিয়ে মিয়ানমার থেকে ইয়াবার চালান নিয়ে বাংলাদেশে আসছিল মাদক কারবারিদের একটি দল। বিজিবির টহল দল তাদের ধাওয়া করে। এ সময় দলটি বিজিবিকে লক্ষ্য করে হামলা চালায়। বিজিবি সদস্যরা এক পর্যায়ে গুলি করেন। পরে ওই এলাকায় তল্লাশি চালিয়ে এক লাখ ইয়াবা, একটি দেশীয় তৈরি অস্ত্র, একটি কার্তুজের খালি খোসা ও গুলিবিদ্ধ এক যুবককে পাওয়া যায়। গুলিবিদ্ধ ওই যুবক ও বিজিবির আহত সদস্যদের উদ্ধার করে টেকনাফ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়।

উল্লেখ্য, বন্দুকযুদ্ধে নিহত ব্যক্তির আনুমানিক বয়স ২৫ বছর বলে ধারণা করা হচ্ছে। নিহতের ব্যক্তির সঙ্গে থাকা ইয়াবা কারবারিরা পালিয়ে যাওয়ায় তাদের সম্পর্কে কোনো ধরনের তথ্য উদ্ধার করা সম্ভব হয়নি। / ঢাপো

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ

বরিশাল বিশ্ববিদ্যালয়ে ‘অপার জীবনানন্দ’

শৌচাগারের দরজায় বঙ্গবন্ধুর ছবি পোস্ট, কারাগারে তরুণ

৮ ঘণ্টা পর ঢাকার সঙ্গে রেল যোগাযোগ স্বাভাবিক

স্কুলছাত্রীকে ধর্ষণের পর হত্যায় চারজনের ফাঁসি

তেঘরিয়া কবরস্থানে সমাহিত হলেন শিক্ষাবিদ আব্দুল আলী

উখিয়া শরণার্থী শিবিরে দুই রোহিঙ্গা নেতাকে কুপিয়ে হত্যা

বালু উত্তোলনকে কেন্দ্র করে মেয়রসহ গুলিবিদ্ধ তিন

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ