জেলার খবর

নির্বাচনী সহিংসতায় গুলিবিদ্ধ যুবলীগ নেতার মৃত্যু

  পিরোজপুর পৌর যুবলীগের সাধারণ সম্পাদক ফয়সাল মাহাবুব শুভ / News24bd
পিরোজপুর পৌর যুবলীগের সাধারণ সম্পাদক ফয়সাল মাহাবুব শুভ / News24bd

ইউপি নির্বাচনী সহিংসতায় গুলিবিদ্ধ পিরোজপুর পৌর যুবলীগের সাধারণ সম্পাদক ফয়সাল মাহাবুব শুভ মারা গেছেন। আজ মঙ্গলবার রাত ১২টার দিকে ঢাকার একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মৃত্যুবরণ করেন।

শুভ’র মৃত্যুর খবরটি তার রাজনৈতিক সহকর্মী ও পিরোজপুর পৌরসভার কাউন্সিলর সাঈদুল্লাহ লিটন নিশ্চিত করেছেন।

উল্লেখ্য,১১ নভেম্বরের দ্বিতীয় ধাপের ইউপি নির্বাচনে পিরোজপুর সদরের শংকরপাশা ইউনিয়নে নৌকা প্রতীকের প্রার্থী তোফাজ্জল হোসেন মল্লিক স্বপনের নির্বাচনী প্রচারণাকালে প্রতিপক্ষের ছোড়া গুলিতে গুলিবিদ্ধ হন যুবলীগের এই নেতা। প্রথমে পিরোজপুর জেলা হাসপাতাল থেকে খুলনা ও পরে উন্নত চিকিৎসার জন্য এয়ার এম্বুলেন্সে ঢাকায় নেওয়া হলে ফয়সাল মাহাবুব শুভ আজ ৮ দিন পর মারা যান।

ফয়সাল মাহাবুব শুভ ছাত্র জীবনে ছিলেন জেলা ছাত্রলীগের সভাপতি এবং সরকারি সোহরাওয়ার্দী কলেজের ভিপি। / নি

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ

বরিশাল বিশ্ববিদ্যালয়ে ‘অপার জীবনানন্দ’

শৌচাগারের দরজায় বঙ্গবন্ধুর ছবি পোস্ট, কারাগারে তরুণ

৮ ঘণ্টা পর ঢাকার সঙ্গে রেল যোগাযোগ স্বাভাবিক

স্কুলছাত্রীকে ধর্ষণের পর হত্যায় চারজনের ফাঁসি

তেঘরিয়া কবরস্থানে সমাহিত হলেন শিক্ষাবিদ আব্দুল আলী

উখিয়া শরণার্থী শিবিরে দুই রোহিঙ্গা নেতাকে কুপিয়ে হত্যা

বালু উত্তোলনকে কেন্দ্র করে মেয়রসহ গুলিবিদ্ধ তিন

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ