জেলার খবর

বিদেশি জাহাজের ধাক্কায় ডুবলো বাল্কহেড, নিখোঁজ ৩

বাল্কহেড ডুবেছে / Internet
বাল্কহেড ডুবেছে / Internet

মোংলা বন্দরে বিদেশি বাণিজ্যিক জাহাজের ধাক্কায় এমভি ফারদিন-১ নামে একটি বাল্কহেড কয়লা নিয়ে ডুবে গেছে। এতে নিখোঁজ রয়েছেন জাহাটিতে থাকা তিন নাবিক।

সোমবার (১৫ নভেম্বর) রাত সাড়ে ৯টায় বন্দরের হারবাড়িায়ার-৯ নম্বর বয়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

এ তথ্য নিশ্চিত করেন ওই বিদেশি জাহাজের ঠিকাদার প্রতিষ্ঠান মেসার্স টি হকের সুপারভাইজার মোঃ লোকমান হোসেন।

তিনি বলেন, পণ্য খালাস শেষে পানামা পতাকাবাহী হ্যান্ডিপার্ক জাহাজ (মাদার ভেসেল) বন্দর ত্যাগ করার সময় বিপরিত থেকে আসা ওই বাল্কহেড জাহাজটিকে ধাক্কা দিলে এই দুর্ঘটনা ঘটে। হ্যান্ডিপার্ক জাহাজটি গত ১০ নভেম্বর টিএসপি সার নিয়ে মোংলা বন্দরে আসে।

সুপারভাইজার লোকমান হোসেন বলেন, বন্দরে অবস্থানরত মাল্টা পতাকাবাহী জাহাজ ‘এলিনা বি’ থেকে প্রায় ছয়শ’ টন কয়লা নিয়ে ঢাকায় যাচ্ছিল বাল্কহেড ফারদিন-১। এসময় পণ্য খালান শেষে বন্দর ত্যাগ করার সময় হ্যান্ডিপার্ক নামে অপর একটি বিদেশি বাণিজ্যিক জাহাজ বাল্কহেডটিকে ধাক্কা দিলে কাত হয়ে পড়ে।

এরপর ধীরে ধীরে পানি ঢুকে বাল্কহেডটির পেছনের অংশ ডুবে যায়। এসময় জাহাজে থাকা তিন নাবিক ছিটকে নদীতে পড়ে যান। ফারদিন-১ বাল্কহেডটিতে একজন নিরাপত্তা কর্মিসহ মোট ছয়জন নাবিক ছিলেন বলেও জানান লোকামান।

মোংলা বন্দর কর্তৃপক্ষের ডেপুটি হারবার মাস্টার ক্যাপ্টেন মোঃ শাহাদাৎ হোসেন বলেন, দুর্ঘটনা ঘটলেও বন্দর চ্যানেল নিরাপদ রয়েছে। বাণিজ্যিক জাহাজ চলাচলে কোন অসুবিধা হচ্ছেনা। ঘটনার পরপরই সেখানে মার্কিং বয়া স্থাপন করা হয়েছে। / একু

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ

বরিশাল বিশ্ববিদ্যালয়ে ‘অপার জীবনানন্দ’

শৌচাগারের দরজায় বঙ্গবন্ধুর ছবি পোস্ট, কারাগারে তরুণ

৮ ঘণ্টা পর ঢাকার সঙ্গে রেল যোগাযোগ স্বাভাবিক

স্কুলছাত্রীকে ধর্ষণের পর হত্যায় চারজনের ফাঁসি

তেঘরিয়া কবরস্থানে সমাহিত হলেন শিক্ষাবিদ আব্দুল আলী

উখিয়া শরণার্থী শিবিরে দুই রোহিঙ্গা নেতাকে কুপিয়ে হত্যা

বালু উত্তোলনকে কেন্দ্র করে মেয়রসহ গুলিবিদ্ধ তিন

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ