জেলার খবর

যশোরে ছুরিকাঘাতে তাঁতী লীগ নেতা নিহত

মরদেহ
মরদেহ

যশোর শহরের বারান্দী মোল্যাপাড়া কবরস্থহান এলাকায় দুর্বৃত্তদের ছুরিকাঘাতে আব্দুর রহমান কাকন (৩০) নামে এক তাঁতী লীগ নেতা নিহত হয়েছেন। বুধবার (১৭ নভেম্বর) দিবাগত রাত সাড়ে ১০টার দিকে এ ঘটনা ঘটে।

কোতয়ালী মডেল থানার ওসি মো. তাজুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।

নিহত কাকন যশোর জেলা তাঁতী লীগের সাবেক আহ্বায়ক। তিনি ঐ এলাকার আব্দুল হামিদের বাড়ির ভাড়াটিয়া মৃত আব্দুল হামিদের ছেলে। তার মরদেহ হাসপাতাল মর্গে রাখা হয়েছে।

স্থানীয়রা জানান, রাত সাড়ে ১০টার দিকে বারান্দী মোল্লাপাড়া ভাড়া বাসা এলাকার কবরস্থানের পাশে তিন রাস্তার মোড়ে নারায়ন ষোষের চায়ের দোকানে কাকন বসেছিলেন। এসময় ২-৩ জন যুবক দোকানের সামনে এসে কোনোকিছু বুঝে ওঠার আগেই কাকনকে ছুরিকাঘাত করে।

স্বজনরা আহত কাকনকে উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালে নিয়ে গেলে রাত ১১টার দিকে জরুরি বিভাগের চিকিৎসক ডা. তন্ময় বিশ্বাস মৃত ঘোষণা করেন। / ই

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ

বরিশাল বিশ্ববিদ্যালয়ে ‘অপার জীবনানন্দ’

শৌচাগারের দরজায় বঙ্গবন্ধুর ছবি পোস্ট, কারাগারে তরুণ

৮ ঘণ্টা পর ঢাকার সঙ্গে রেল যোগাযোগ স্বাভাবিক

স্কুলছাত্রীকে ধর্ষণের পর হত্যায় চারজনের ফাঁসি

তেঘরিয়া কবরস্থানে সমাহিত হলেন শিক্ষাবিদ আব্দুল আলী

উখিয়া শরণার্থী শিবিরে দুই রোহিঙ্গা নেতাকে কুপিয়ে হত্যা

বালু উত্তোলনকে কেন্দ্র করে মেয়রসহ গুলিবিদ্ধ তিন

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ