জেলার খবর

নেত্রকোনায় বাবা-ছেলের ঝুলন্ত মরদেহ উদ্ধার

নেত্রকোনা
নেত্রকোনা

নেত্রকোনা পৌরসভায় বাবা আবদুল কাইয়ুম (৩২) ও ছেলে আহনাব শাকিলের (২) ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

বৃহস্পতিবার (১৮ নভেম্বর) সকালে পৌরসভার নাগড়া এলাকা থেকে তাদের মরদেহ উদ্ধার করা হয়।

নিহত ব্যক্তি কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলার খামার গ্রামের আক্কাস সরদারের ছেলে আবদুল কাইয়ুম (৩২)। তিনি নেত্রকোনায় ওষুধ প্রশাসনে চাকরি করতেন এবং নাগড়ায় বাসা ভাড়া নিয়ে স্ত্রী-সন্তানের সঙ্গে থাকতেন।

নিহতের স্ত্রী সালমা আক্তার জানান, প্রতিদিনের মতো বুধবার (১৭ নভেম্বর) রাতের খাবার খেয়ে রাত ১টার দিকে তারা এক রুমে ঘুমিয়ে পড়েন। পরে বৃহস্পতিবার (১৮ নভেম্বর) ভোর ৫টায় উঠে পাশের রুমে স্বামী ও সন্তানের ঝুলন্ত মরদেহ দেখতে পান। এ সময় তিনি স্বামী ও সন্তানের মরদেহ নামিয়ে ফেলেন। বিষয়টি এলাকাবাসীকে জানালে তারা পুলিশে সংবাদ দেয়। পরে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নেত্রকোনা আধুনিক সদর হাসপাতাল মর্গে পাঠায় পুলিশ। / আর

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ

বরিশাল বিশ্ববিদ্যালয়ে ‘অপার জীবনানন্দ’

শৌচাগারের দরজায় বঙ্গবন্ধুর ছবি পোস্ট, কারাগারে তরুণ

৮ ঘণ্টা পর ঢাকার সঙ্গে রেল যোগাযোগ স্বাভাবিক

স্কুলছাত্রীকে ধর্ষণের পর হত্যায় চারজনের ফাঁসি

তেঘরিয়া কবরস্থানে সমাহিত হলেন শিক্ষাবিদ আব্দুল আলী

উখিয়া শরণার্থী শিবিরে দুই রোহিঙ্গা নেতাকে কুপিয়ে হত্যা

বালু উত্তোলনকে কেন্দ্র করে মেয়রসহ গুলিবিদ্ধ তিন

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ