জেলার খবর

হাজীগঞ্জে মহাসড়কে ট্রাক-সিএনজি সংঘর্ষ: নিহত ২

নোয়াখালী
নোয়াখালী

চাঁদপুর-কুমিল্লা আঞ্চলিক মহাসড়কের খাজুরিয়া বাজারের পাশে ভবানীপুরে বালীবাহী ট্রাক ও সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে ২ জন নিহত হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন একজন।

নিহতরা হলেন, হাজীগঞ্জ পৌরসভাধীন ১১ নম্বর ওয়ার্ডের আড়াখাল গ্রামের হারুনুর রশিদের ছেলে সিএনজিচালক সোহেল (৩৫) এবং একই উপজেলার মৈশামুড়া গ্রামের মিস্ত্রি বাড়ির সেকুল সরকার (৩২)। আহত রিপন হাজীগঞ্জের মৈশামূড়া গ্রামের শহীদের ছেলে।

প্রত্যক্ষদর্শী হান্নান জানান, গতকাল শনিবার রাত সাড়ে ১১টার দিকে কুমিল্লাগামী বালুবাহী একটি ট্রাক ও হাজীগঞ্জগামী সিএনজি স্কুটারের মুখোমুখি সংঘর্ষ হয়। সংঘর্ষে সিএনজিটি দুমড়ে-মুচড়ে যায়। এ সময় স্কুটারচালক ও যাত্রী ঘটনাস্থলে মারা যায় ও অপর যাত্রী মারাত্মক আহত হয়। দুর্ঘটনার পরপর স্থানীয়রা সড়ক অবরোধ করে।

কচুয়া থানা ওসি মো. মহিউদ্দিন জানান, ঘটনাস্থল পরিদর্শন করে লাশ দুটি থানায় নিয়ে আসা হয়েছে। আহত ব্যক্তি শাহরাস্তি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছে। ঘাতক ট্রাকটি পুলিশের জিম্মায় খাজুরিয়া এলাকার একটি পাম্পে রাখা আছে।

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ

বরিশাল বিশ্ববিদ্যালয়ে ‘অপার জীবনানন্দ’

শৌচাগারের দরজায় বঙ্গবন্ধুর ছবি পোস্ট, কারাগারে তরুণ

৮ ঘণ্টা পর ঢাকার সঙ্গে রেল যোগাযোগ স্বাভাবিক

স্কুলছাত্রীকে ধর্ষণের পর হত্যায় চারজনের ফাঁসি

তেঘরিয়া কবরস্থানে সমাহিত হলেন শিক্ষাবিদ আব্দুল আলী

উখিয়া শরণার্থী শিবিরে দুই রোহিঙ্গা নেতাকে কুপিয়ে হত্যা

বালু উত্তোলনকে কেন্দ্র করে মেয়রসহ গুলিবিদ্ধ তিন

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ