লক্ষ্মীপুর সদর উপজেলার চন্দ্রগঞ্জে বাবার বুকে অস্ত্র ঠেকিয়ে তার নবম শ্রেণিতে পড়ুয়া মাদ্রাসা শিক্ষার্থী মেয়েকে তুলে নিয়ে যাওয়ার চেষ্টা চালিয়েছে একদল দুর্বৃত্ত।
শনিবার রাত সাড়ে ১০টার দিকে দীঘিরপাড় এলাকায় এই ঘটনার সময় জড়িত পাঁচজনকে অস্ত্রসহ আটক করে পুলিশে দিয়েছে স্থানীয়রা।
আটকরা হল- রাসেল ইসলাম, আরিফ হোসেন, শাওন ইসলাম, রবিউল ইসলাম ও মোরশেদ আলম। তাদের সবার বাড়ি চন্দ্রগঞ্জ ইউনিয়নে।
ভুক্তভোগী শিক্ষার্থীর বাবা বলেন, বাড়িতে অনেক মেহমান ছিল। রাতের খাবার শেষে সবাই চা খাচ্ছিলেন। সাড়ে ১০টার দিকে একদল সশস্ত্র সন্ত্রাসী বাড়িতে ঢুকে পড়ে। অস্ত্রের মুখে আমার মেয়েকে তুলে নেয়ার চেষ্টা করে।
তিনি আরও বলেন, আমাদের চিৎকারে আশপাশের লোকজন তাদের গণধোলাই দেয়। পরে পুলিশ এসে তাদের আটক করে।
দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: