জেলার খবর

ফেনীতে স্ত্রী হত্যা মামলায় স্বামীর মৃত্যুদন্ড

ইয়াছিন / BSS
ইয়াছিন / BSS

স্ত্রীকে হত্যার দায়ে স্বামী ইয়াছিনকে মৃত্যুদন্ড ও ৫০ হাজার টাকা অর্থদন্ড দিয়েছে ফেনীর জেলা ও দায়রা জজ আদালত। জেলা ও দায়রা জজ ড. বেগম জেবুননেছা আজ এ রায় দেন।

আদালত সূত্র জানায়, পরিবারিক কলহের জের ধরে ২০১৯ সালের ৫ মার্চ রাতে শিরীনকে হত্যা করা হয়। ঘটনার দুইদিন পর খুনের অভিযোগ এনে শিরিনের মা রেজিয়া বেগম বাদী হয়ে ইয়াছিনকে আসামি করে মামলা দায়ের করেন।

এ মামলার রায়ে বলা হয়, ফাজিলপুরে আলোচিত গৃহবধূ শিরিন আক্তারকে বৈদ্যুতিক শক দিয়ে নির্মমভাবে হত্যা করা হয়েছে।

বাদী পক্ষে আইনজীবী আবদুর সাত্তার বলেন, রায়ে খুশি বাদী পক্ষ। তবে আসামী পক্ষের আইনজীবী বলেন, রায়ে ন্যায় বিচার পাওয়া যায়নি।

উল্লেখ্য, ২০১৮ সালের ২৬ নভেম্বর সদর উপজেলার ফাজিলপুর এলাকার মো. ইয়াছিনের সঙ্গে শিরীন আক্তারের বিয়ে হয়।

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ

বরিশাল বিশ্ববিদ্যালয়ে ‘অপার জীবনানন্দ’

শৌচাগারের দরজায় বঙ্গবন্ধুর ছবি পোস্ট, কারাগারে তরুণ

৮ ঘণ্টা পর ঢাকার সঙ্গে রেল যোগাযোগ স্বাভাবিক

স্কুলছাত্রীকে ধর্ষণের পর হত্যায় চারজনের ফাঁসি

তেঘরিয়া কবরস্থানে সমাহিত হলেন শিক্ষাবিদ আব্দুল আলী

উখিয়া শরণার্থী শিবিরে দুই রোহিঙ্গা নেতাকে কুপিয়ে হত্যা

বালু উত্তোলনকে কেন্দ্র করে মেয়রসহ গুলিবিদ্ধ তিন

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ