জেলার খবর

সাভারে অটোরিকশার চাকায় ওড়না পেঁচিয়ে এক শিক্ষার্থীর মৃত্যু

সাভার
সাভার

সাভারে ব্যাটারিচালিত অটোরিকশার চাকায় ওড়না পেঁচিয়ে বিনা (১৮) নামের এক শিক্ষার্থী নিহত হয়েছেন।

সোমবার (২২ নভেম্বর) সাভারের সিটি সেন্টারের সামনে এ ঘটনা ঘটে। নিহত বিনা সাভারের ভাকুর্তা ইউনিয়নের চরতোলাতুলি গ্রামের দেলোয়ার হোসেনের মেয়ে। তিনি ঢাকার শেরে-বাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ে কৃষি ডিপ্লোমার দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী ছিলেন।

প্রত্যক্ষদর্শীরা জানান, নিহত বিনা সাভার বাজার বাস স্ট্যান্ড থেকে অটোরিকশাযোগে রেডিও কলোনী যাচ্ছিলেন। অটোরিকশাটি সাভার সিটি সেন্টারের সামনে গেলে তার গলায় থাকা ওড়না চাকার সাথে পেঁচিয়ে যায়। এসময় রিকশা থেকে পড়ে গুরুতর আহত হন তিনি।

পরে সাভারের এনাম মেডিকেল কলেজ হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ

বরিশাল বিশ্ববিদ্যালয়ে ‘অপার জীবনানন্দ’

শৌচাগারের দরজায় বঙ্গবন্ধুর ছবি পোস্ট, কারাগারে তরুণ

৮ ঘণ্টা পর ঢাকার সঙ্গে রেল যোগাযোগ স্বাভাবিক

স্কুলছাত্রীকে ধর্ষণের পর হত্যায় চারজনের ফাঁসি

তেঘরিয়া কবরস্থানে সমাহিত হলেন শিক্ষাবিদ আব্দুল আলী

উখিয়া শরণার্থী শিবিরে দুই রোহিঙ্গা নেতাকে কুপিয়ে হত্যা

বালু উত্তোলনকে কেন্দ্র করে মেয়রসহ গুলিবিদ্ধ তিন

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ