জেলার খবর

সিলেটে পরিবহন ধর্মঘট স্থগিত

সিলেটে ধর্মঘট
সিলেটে ধর্মঘট

দাবি পূরণে সরকারের পক্ষ থেকে আশ্বাস পাওয়ায় সিলেটে ডাকা পরিবহন ধর্মঘট স্থগিত করেছে শ্রমিক ফেডারেশন।

সোমবার রাতে সিলেট বিভাগীয় কমিশনারের সঙ্গে বৈঠক শেষে ধর্মঘট স্থগিতের ঘোষণা দেন পরিবহন শ্রমিক ফেডারেশন সিলেট বিভাগীয় কমিটির ভারপ্রাপ্ত সভাপতি আবু সরকার।

বৈঠক শেষে তিনি বলেন, বিভাগীয় কমিশনারের আশ্বাসের ভিত্তিতে আমরা ৫ জানুয়ারি পর্যন্ত ধর্মঘট স্থগিত করার সিদ্ধান্ত নিয়েছি। এই সময়ের মধ্যে আমাদের দাবি পূরণ না হলে আবারও ধর্মঘট ডাকা হবে।

এর আগে সন্ধ্যা ৭টায় ফেডারেশন নেতাদের সঙ্গে জরুরি বৈঠকে বসেন সিলেটের নতুন বিভাগীয় কমিশনার মো. খলিলুর রহমান। এতে প্রশাসনের উচ্চপদস্থ কর্মকর্তারাও উপস্থিত ছিলেন।

পাঁচ দফা দাবিতে রবিবার এই ধর্মঘট আহ্বান করে পরিবহন শ্রমিক ফেডারেশন। সোমবার সকাল থেকে সিলেটে শুরু হয় এই ধর্মঘট। এতে চরম ভোগান্তিতে পড়েন যাত্রী সাধারণ।

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ

বরিশাল বিশ্ববিদ্যালয়ে ‘অপার জীবনানন্দ’

শৌচাগারের দরজায় বঙ্গবন্ধুর ছবি পোস্ট, কারাগারে তরুণ

৮ ঘণ্টা পর ঢাকার সঙ্গে রেল যোগাযোগ স্বাভাবিক

স্কুলছাত্রীকে ধর্ষণের পর হত্যায় চারজনের ফাঁসি

তেঘরিয়া কবরস্থানে সমাহিত হলেন শিক্ষাবিদ আব্দুল আলী

উখিয়া শরণার্থী শিবিরে দুই রোহিঙ্গা নেতাকে কুপিয়ে হত্যা

বালু উত্তোলনকে কেন্দ্র করে মেয়রসহ গুলিবিদ্ধ তিন

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ