জেলার খবর

বিআরটিসি বাস-সিএনজি সংঘর্ষ, ৩ কলেজ শিক্ষার্থীর মৃত্যু

সড়ক দূর্ঘটনা
সড়ক দূর্ঘটনা

চাঁদপুরের কচুয়ায় বিআরটিসি বাস ও সিএনজি অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে ৩ কলেজ শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। এঘটনায় আহত হয়েছেন আরও দুইজন।

বৃহস্পতিবার (২৫ নভেম্বর) সকাল সাড়ে ৭টার দিকে হাজীগঞ্জ-কচুয়া-গৌরিপুর সড়কের কড়ইয়া নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন উর্মি, রিফাত ও সাদ্দাম হোসেন। তারা সবাই কলেজ শিক্ষার্থী।

প্রত্যক্ষদর্শীরা জানায়, আজ সকালে ঢাকাগামী যাত্রীবাহী একটি বিআরটিসি বাস ও হাজীগঞ্জগামী সিএনজিচালিত অটোরিকশার কড়ইয়া নামক স্থানে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলে সাদ্দাম ও রিফাত মারা যান। আহতদের উদ্ধার করে কচুয়া উপজেলা হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় উর্মি মারা যান।

আহত যাত্রী ইব্রাহিম হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন এবং সিএনজিচালক মনির হোসেনকে উন্নত চিকিৎসার জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ

বরিশাল বিশ্ববিদ্যালয়ে ‘অপার জীবনানন্দ’

শৌচাগারের দরজায় বঙ্গবন্ধুর ছবি পোস্ট, কারাগারে তরুণ

৮ ঘণ্টা পর ঢাকার সঙ্গে রেল যোগাযোগ স্বাভাবিক

স্কুলছাত্রীকে ধর্ষণের পর হত্যায় চারজনের ফাঁসি

তেঘরিয়া কবরস্থানে সমাহিত হলেন শিক্ষাবিদ আব্দুল আলী

উখিয়া শরণার্থী শিবিরে দুই রোহিঙ্গা নেতাকে কুপিয়ে হত্যা

বালু উত্তোলনকে কেন্দ্র করে মেয়রসহ গুলিবিদ্ধ তিন

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ