জেলার খবর

ভাসানচরের পথে ৩৭৯ রোহিঙ্গা

ভাসানচরে রোহিঙ্গা স্থানান্তর
ভাসানচরে রোহিঙ্গা স্থানান্তর

চট্টগ্রাম থেকে নৌবাহিনীর জাহাজ পেঙ্গুইনে করে বৃহস্পতিবার সকালে নোয়াখালীর হাতিয়ার ভাসানচরের উদ্দেশে রওনা হয়েছেন ৩৭৯ জন রোহিঙ্গা।

প্রায় আট মাস পর বৃহস্পতিবার (২৫ নভেম্বর) বেলা ১২টায় চট্টগ্রাম বোট ক্লাব থেকে রোহিঙ্গাদের নিয়ে ভাসানচরের উদ্দেশে রওনা হয়েছে নৌবাহিনীর জাহাজ পেঙ্গুইন।

বিষয়টি নিশ্চিত করেছেন অতিরিক্ত শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনার মো. সামছু-দৌজা নয়ন।

এর আগে বুধবার (২৪ নভেম্বর) কক্সবাজারের উখিয়া রোহিঙ্গা ক্যাম্প থেকে দুই গ্রুপে ৩৭৯ জন রোহিঙ্গাকে চট্টগ্রামে নিয়ে আসা হয়।

চট্টগ্রামস্থ নৌবাহিনী সূত্র জানায়, বুধবার উখিয়া থেকে প্রথম গ্রুপে ২৫৭ জন এবং দ্বিতীয় গ্রুপে ১২২ জন রোহিঙ্গাকে চট্টগ্রামের পতেঙ্গাস্থ নৌবাহিনীর ট্রানজিট ক্যাম্পে নিয়ে আসা হয়। সেখানে তাদের প্রাথমিক স্বাস্থ্য পরীক্ষা এবং ভালো খাবার-দাবারের আয়োজন করা হয়।

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ

বরিশাল বিশ্ববিদ্যালয়ে ‘অপার জীবনানন্দ’

শৌচাগারের দরজায় বঙ্গবন্ধুর ছবি পোস্ট, কারাগারে তরুণ

৮ ঘণ্টা পর ঢাকার সঙ্গে রেল যোগাযোগ স্বাভাবিক

স্কুলছাত্রীকে ধর্ষণের পর হত্যায় চারজনের ফাঁসি

তেঘরিয়া কবরস্থানে সমাহিত হলেন শিক্ষাবিদ আব্দুল আলী

উখিয়া শরণার্থী শিবিরে দুই রোহিঙ্গা নেতাকে কুপিয়ে হত্যা

বালু উত্তোলনকে কেন্দ্র করে মেয়রসহ গুলিবিদ্ধ তিন

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ