জেলার খবর

টঙ্গীর মাজার বস্তিতে আগুন, পুড়ে গেছে ২শ’ ঘর

আগুন
আগুন

গাজীপুরের টঙ্গীর মাজার বস্তিতে ভোররাতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুন মুহূর্তের মধ্যে ছড়িয়ে পড়লে প্রায় দুই শতাধিক ঘর পুড়ে যায়। ফায়ার সার্ভিসের প্রায় দুই ঘণ্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আসে।

শনিবার ভোর চারটার দিকে টঙ্গীর বস্তিতে আগুনের সূত্রপাত হয়।

ফায়ার সার্ভিস জানায়, ভোররাত চারটার দিকে গাজীপুরের টঙ্গীর মাজার বস্তিতে আগুনের সূত্রপাত হয়। পরে তা মুহূর্তেই ছড়িয়ে পড়ে। তাৎক্ষণিকভাবে ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি।

টঙ্গী ফায়ার সার্ভিসের স্টেশন কর্মকর্তা ইকবাল হোসেন জানান, ‘টঙ্গী ও উত্তরা ফায়ার সার্ভিসের ৯টি ইউনিট আগুন নেভাতে কাজ করে। প্রায় দুই ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে।’

তবে তাৎক্ষণিকভাবে আগুন লাগার কারণ জানাতে পারেননি ফায়ার সার্ভিসের এই কর্মকর্তা। তিনি বলেন, আগুনে কেউ হতাহত হয়েছেন কিনা তা এখন পর্যন্ত জানা যায়নি।

তবে স্থানীয়রা বলছে আগুন নেভাতে গিয়ে কয়েকজন আহত হয়েছেন।

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ

বরিশাল বিশ্ববিদ্যালয়ে ‘অপার জীবনানন্দ’

শৌচাগারের দরজায় বঙ্গবন্ধুর ছবি পোস্ট, কারাগারে তরুণ

৮ ঘণ্টা পর ঢাকার সঙ্গে রেল যোগাযোগ স্বাভাবিক

স্কুলছাত্রীকে ধর্ষণের পর হত্যায় চারজনের ফাঁসি

তেঘরিয়া কবরস্থানে সমাহিত হলেন শিক্ষাবিদ আব্দুল আলী

উখিয়া শরণার্থী শিবিরে দুই রোহিঙ্গা নেতাকে কুপিয়ে হত্যা

বালু উত্তোলনকে কেন্দ্র করে মেয়রসহ গুলিবিদ্ধ তিন

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ