রাজশাহী নগরীতে ট্রেনে কাটা পড়ে ব্যাংকের এক নারী কর্মীর মৃত্যু হয়েছে। সোমবার সকালে নগরীর ডিঙ্গাডোবা এলাকায় এ ঘটনা ঘটে।
ওই নারীর নাম ডলি পারভীন (২৮)। তিনি রাজশাহীর পবা উপজেলার হড়গ্রাম শাখার ঋণ বিভাগে কর্মরত ছিলেন। তার বাড়ি নাটোরে। চাকরির সুবাদে রাজশাহীতে থাকতেন।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, সকাল পৌনে আটটার দিকে ব্যাংকের সমিতির সদস্যদের কাছ থেকে টাকা তুলতে স্বামী আবদুস সবুরের সঙ্গে মোটরসাইকেলে করে রওনা হন ডলি পারভীন। নগরীর ডিঙ্গাডোবা এলাকায় রেল ক্রসিংয়ের আগে আবদুস সবুর মোটরসাইকেল থামান। ডলি হেটে রেলক্রসিং পার হওয়ার সময় রাজশাহী থেকে আসা চাঁপাইনবাবগঞ্জগামী ট্রেনে কাটা পড়েন। এতে ডলি ঘটনাস্থলেই মারা যান।
পরে পুলিশ লাশটি উদ্ধার করে।
দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: