জেলার খবর

কাউন্সিলর সোহেল হত্যা মামলার ২ আসামি ক্রসফায়ারে নিহত

সৈয়দ মো. সোহেল, কুমিল্লা সিটি করপোরেশনের ১৭ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর
সৈয়দ মো. সোহেল, কুমিল্লা সিটি করপোরেশনের ১৭ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর

কুমিল্লায় প্রকাশ্যে গুলি করে কাউন্সিলর সোহেল ও ওয়ার্ড শ্রমিক লীগ সভাপতি হরিপদ সাহা হত্যা মামলায় এজাহারভুক্ত আসামি সাব্বির হোসেন ও সাজন পুলিশের সাথে কথিত বন্দুকযুদ্ধে নিহত হয়েছে। কোতোয়ালী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বিষয়টি নিশ্চিত করেছেন।

ভারপ্রাপ্ত কর্মকর্তা জানান, সোমবার (২৯ নভেম্বর) দিবাগত রাত দেড়টায় নগরীর গোমতী নদীর বেড়িবাঁধ এলাকায় পুলিশের সাথে একদল সন্ত্রাসীর গুলিবিনিময় হয়। এসময় গুলিবিদ্ধ সাব্বির হোসেন ও সাজনকে পাঠানো হয় কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে। কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।

এ ঘটনায় পুলিশের তিন সদস্যও আহত হয়েছেন বলে দাবি করে পুলিশ। ঘটনাস্থল থেকে একটি পিস্তল, পাইপ গান, পিস্তলের অব্যবহৃত গুলি ও কার্তুজ উদ্ধারের কথা জানিয়েছে তারা।

২২ নভেম্বর বিকেলে কাউন্সিলর সৈয়দ মো. সোহেল ও হরিপদ সাহাকে গুলি করে হত্যা করে সন্ত্রাসীরা। এসময় সোহেলসহ পাঁচজন গুলিবিদ্ধ হন। এ ঘটনায় নিহত কাউন্সিলর সোহেলের ভাই সৈয়দ রুমন কোতোয়ালী মডেল থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ

বরিশাল বিশ্ববিদ্যালয়ে ‘অপার জীবনানন্দ’

শৌচাগারের দরজায় বঙ্গবন্ধুর ছবি পোস্ট, কারাগারে তরুণ

৮ ঘণ্টা পর ঢাকার সঙ্গে রেল যোগাযোগ স্বাভাবিক

স্কুলছাত্রীকে ধর্ষণের পর হত্যায় চারজনের ফাঁসি

তেঘরিয়া কবরস্থানে সমাহিত হলেন শিক্ষাবিদ আব্দুল আলী

উখিয়া শরণার্থী শিবিরে দুই রোহিঙ্গা নেতাকে কুপিয়ে হত্যা

বালু উত্তোলনকে কেন্দ্র করে মেয়রসহ গুলিবিদ্ধ তিন

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ