বগুড়া-ঢাকা মহাসড়কের মির্জাপুরে ট্র্রাকের চাপায় দুই মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। মঙ্গরবার রাতে কৃষ্ণপুর নামক স্থানে এই দুর্ঘটনা ঘটে।
মঙ্গরবার রাতে কৃষ্ণপুর নামক স্থানে এই দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন হৃদয় হেমন্তের ছেলে ওষুধ কোম্পানীতে চাকরিরত সম্পদ কুমার (২০) ও মৃত জাহিদুল ইসলামের ছেলে কলেজছাত্র নাহিদ হোসেন (২০)।
বগুড়ার শেরপুর হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ বানাউল আলম জানান, বগুড়ার শেরপুর উপজেলা থেকে রাত সাড়ে ৮টায় একটি মোটরসাইকেলে করে দুই যাত্রী মির্জাপুরের দিকে যাচ্ছিল। মহাসড়কের কৃষ্ণপুর নামক স্থানে পেছন থেকে একটি পাথর বোঝাই ট্রাক (ঢাকা মেট্রো ২২-৩১০৬) মোটর সাইকেলটিকে ধাক্কা দেয়। এতে সাইকেলটি দুমড়ে মুচড়ে রাস্তার পাশে ছিটকে পড়ে। ঘটনাস্থলেই মোটরসাইকেল আরোহী দুজন মারা যান।
এব্যাপারে শেরপুর হাইওয়ে ফাঁড়িতে একটি মামলা হয়েছে।
দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: