রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার নয়নাভিরাম সাজেক ভ্যালিতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে চারটি রিসোর্ট, দুটি রেস্টুরেন্ট ও একটি বসতবাড়ি সম্পূর্ণ পুড়ে যাওয়ার খবর পাওয়া গেছে।
বৃহস্পতিবার (২ ডিসেম্বর) ভোর রাত ৪টার দিকে অবকাশ রিসোর্টের নিচতলা থেকে আগুনের সূত্রপাত হয়।
সাজেক রিসোর্ট মালিক সমিতির সাধারণ সম্পাদক জেরী লুসাই জানান, বৃহস্পতিবার (২ ডিসেম্বর) ভোর রাত ৪টায় অবকাশ রিসোর্ট থেকে প্রথমে আগুনের সূত্র হয়। পরে মুহূর্তেই আশপাশের এলাকায় ছড়িয়ে পড়ে অবকাশ রিসোর্ট, সাজেক ইকোভ্যালি রিসোর্ট, মেঘ ছুট রিসোর্ট, মনটানা রিসোর্ট, মারুতি রেস্টুরেন্ট, জাকারিয়া লুসাইয়ের বাসাসহ নির্মাণাধীন একটি রিসোর্ট পুড়ে যায়।
দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: