জেলার খবর

চট্টগ্রামে ট্রেন-বাস-অটোরিকশা সংঘর্ষে ৩ জন নিহত

চট্টগ্রামে ট্রেন-বাস-অটোরিকশা সংঘর্ষ / BSS
চট্টগ্রামে ট্রেন-বাস-অটোরিকশা সংঘর্ষ / BSS

চট্টগ্রাম নগরীর খুলশী থানার ঝাউতলা রেলস্টেশন এলাকায় আজ ট্রেন-বাস-অটো রিকশার সংঘর্ষে ট্রাফিক পুলিশসহ ৩ ব্যক্তি নিহত হয়েছেন। শনিবার সকাল সাড়ে ১১টার দিকে এ ঘটনা ঘটে।

নিহত ব্যক্তিগণ হলে পুলিশ কনস্টেবল মো. মনিরুল ইসলাম (৪০), ডালিয়া কনস্ট্রাকশনের সার্ভিস ইঞ্জিনিয়ার সৈয়দ বাহাউদ্দিন আহমেদ সোহাগ (৩০) ও পাহাড়তলী কলেজের এইচএসসি পরীক্ষার্থী সাতরাজ উদ্দীন শাহীন (১৯)।

খুলশী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহিনুজ্জামান বলেন, ঝাউতলা রেল ক্রসিংয়ে ষোলশহর থেকে চট্টগ্রাম রেল স্টেশনের দিকে আসা সিএনজি চালিত অটো রিকশা ও বাসকে ধাক্কা দেয় একটি ডেমু ট্রেন। এ সময় রেল লাইনের গেট খোলা ছিল। ফলে সিএনজি অটো রিকশা ও বাস রেল লাইনে চলে আসে।

এ সময় দ্রুতগতির একটি রেল গাড়ি গুলোকে ধাক্কা দেয়। রেল গাড়ির ধাক্কায় সিএনজি আটো রিকশাটি ধুমড়ে-মুচড়ে যায়। এ সময় ট্রাফিক পুলিশ মনিরুল রেল লাইন থেকে গাড়ি গুলোকে সরানোর চেষ্টা করছিলেন।

এ ঘটনায় রেলওয়ে পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার আবদুল গফুরকে প্রধান করে তিন সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। তারা তিন দিনের মধ্যে প্রতিবেদন দেবে। কারও অপরাধ পাওয়া গেলে তাকে আইনের আওতায় আনা হবে বলে তিনি জানান। / বাসস

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ

বরিশাল বিশ্ববিদ্যালয়ে ‘অপার জীবনানন্দ’

শৌচাগারের দরজায় বঙ্গবন্ধুর ছবি পোস্ট, কারাগারে তরুণ

৮ ঘণ্টা পর ঢাকার সঙ্গে রেল যোগাযোগ স্বাভাবিক

স্কুলছাত্রীকে ধর্ষণের পর হত্যায় চারজনের ফাঁসি

তেঘরিয়া কবরস্থানে সমাহিত হলেন শিক্ষাবিদ আব্দুল আলী

উখিয়া শরণার্থী শিবিরে দুই রোহিঙ্গা নেতাকে কুপিয়ে হত্যা

বালু উত্তোলনকে কেন্দ্র করে মেয়রসহ গুলিবিদ্ধ তিন

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ