জেলার খবর

ঘূর্ণিঝড় সতর্কতায় সেন্টমার্টিনে জাহাজ চলাচল নিষিদ্ধ

সেন্টমার্টিন
সেন্টমার্টিন

বঙ্গোপসাগরে সৃষ্ট ঘূর্ণিঝড় ‘জাওয়াদ’ এর প্রভাবে উপকূলে ২ নম্বরের স্থানীয় সতর্ক সংকেত বাড়িয়ে ৩ নম্বরে উন্নীত করেছে আবহাওয়া বিভাগ। এর জেরে দেশের একমাত্র প্রবালদ্বীপ সেন্টমার্টিনে জাহাজ চলাচল বন্ধ ঘোষণা করেছে টেকনাফ উপজেলা প্রশাসন।

শনিবার (৪ ডিসেম্বর) সন্ধ্যায় বিষয়টি নিশ্চিত করেছেন টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) পারভেজ চৌধুরী।

তিনি জানান, পর্যটকবাহী জাহাজগুলো সেন্টমার্টিন থেকে এরই মধ্যে ফিরে এসেছে। রোববার (৫ ডিসেম্বর) থেকে আর কোনো জাহাজ সেন্টমার্টিনের উদ্দেশ্যে ছেড়ে যাবে না। সেটা টেকনাফ বা কক্সবাজার থেকে হোক।

তিনি আরও জানান, আবহাওয়ার পরিস্থিতি যতদিন ভালো না হচ্ছে, ততদিন এ নিষেধাজ্ঞা জারি থাকবে। কক্সবাজার, চট্টগ্রাম এবং টেকনাফ থেকে সেন্টমার্টিন দ্বীপে মোট ৮টি পর্যটকবাহী জাহাজ চলাচল করে।

এদিকে, সেন্টমার্টিন ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান নুর আহমদ জানান, দ্বীপের ১৫৪টি হোটেল ও কটেজে এই মুহূর্তে আনুমানিক এক হাজারের বেশি পর্যটক অবস্থান করছেন। / য

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ

বরিশাল বিশ্ববিদ্যালয়ে ‘অপার জীবনানন্দ’

শৌচাগারের দরজায় বঙ্গবন্ধুর ছবি পোস্ট, কারাগারে তরুণ

৮ ঘণ্টা পর ঢাকার সঙ্গে রেল যোগাযোগ স্বাভাবিক

স্কুলছাত্রীকে ধর্ষণের পর হত্যায় চারজনের ফাঁসি

তেঘরিয়া কবরস্থানে সমাহিত হলেন শিক্ষাবিদ আব্দুল আলী

উখিয়া শরণার্থী শিবিরে দুই রোহিঙ্গা নেতাকে কুপিয়ে হত্যা

বালু উত্তোলনকে কেন্দ্র করে মেয়রসহ গুলিবিদ্ধ তিন

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ