নারায়ণগঞ্জের ফতুল্লায় একটি ভবনের ৫ তলায় গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে নারীসহ ৪ জন দগ্ধ হয়েছেন।
শনিবার রাত সাড়ে ১১টার দিকে সদর উপজেলার বিলাসনগর এলাকায় বুলবুল মিয়ার বাড়িতে এ ঘটনা ঘটে।
দগ্ধরা হলেন- মিলন হোসেন (২৬), ওসমান গণি (২৫), সাহেদ মিয়া (৩০) ও চায়না বেগম (৩৭)। তারা সবাই পোশাক কারখানার শ্রমিক।
প্রত্যক্ষ্যদর্শীরা জানান, ছয় তলা ভবনের ৫ তলায় হঠাৎ বিকট শব্দে গ্যাস সিলিন্ডারে বিস্ফোরণ ঘটে। এতে ফ্ল্যাটে আগুন ধরে যায়। হঠাৎ আগুনে মিলন হোসেন দগ্ধ হন। তাকে উদ্ধার করতে গিয়ে পাশের ফ্লাটের একই পরিবারের নারীসহ আরোও ৩ জন দগ্ধ হয়েছেন।
পরে এলাকাবাসী গিয়ে তাদেরকে উদ্ধার করে রাজধানীর শেখ হাসিনা বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে পাঠানো হয়৷ দগ্ধ চারজনের মধ্যে মিলন হোসেনের অবস্থা আশংকাজনক বলে জানায় স্থানীয়রা। / একুশে
দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: