জেলার খবর

চকরিয়ায় ‘বন্দুকযুদ্ধে’ ২ জন নিহত

বন্দুকযুদ্ধ
বন্দুকযুদ্ধ

কক্সবাজারের চকরিয়ার র‌্যাবের সংগে ‘বন্দুকযুদ্ধে’ দুই জন নিহত হয়েছেন। তাৎক্ষণিকভাবে নিহতদের নাম পরিচয় জানা যায়নি। র‌্যাবের দাবি নিহতরা ডাকাত দলের সদস্য।

সোমবার (৬ ডিসেম্বর) ভোরে চকরিয়া উপজেলার পূর্ব বড় ভেওলা এলাকায় এই ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করে কক্সবাজার র‌্যাব-১৫ এর সিপিসি কমান্ডার মেজর শেখ ইউসূফ আহমেদ জানান এই সময় ঘটনাস্থল থেকে তিনটি অস্ত্র, ছয় রাউন্ড গুলি, চার রাউন্ড কার্তুজ উদ্ধার করা হয়।

শেখ ইউসূফ আহমেদ বলেন, সোমবার ভোররাতে পূর্ব বড় ভেওলা এলাকায় একটি সংঘবদ্ধ ডাকাত দল ডাকাতির প্রস্তুতি নিচ্ছিলো। এমন খবরে অভিযানে যায় র‌্যাব। আমাদের অবস্থান টের পেয়ে গুলি চালাতে থাকে ডাকাতরা। আত্মরক্ষার্থে র‌্যাবও গুলি চালায়। গোলাগুলি থেমে গেলে ঘটনাস্থল থেকে দুইজনকে জীবিত আটক করতে সক্ষম হই। পরে তল্লাশিতে আরও দুইজনকে পড়ে থাকতে দেখা যায়। তাদের চকরিয়া হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত বলে ঘোষণা করে।

নিহতদের মৃতদেহ ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতালে পাঠানো হয়েছে। তাদের বিরুদ্ধে একাধিক মামলা থাকার কথা জানিয়েছে র‌্যাব। / বাভি

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ

বরিশাল বিশ্ববিদ্যালয়ে ‘অপার জীবনানন্দ’

শৌচাগারের দরজায় বঙ্গবন্ধুর ছবি পোস্ট, কারাগারে তরুণ

৮ ঘণ্টা পর ঢাকার সঙ্গে রেল যোগাযোগ স্বাভাবিক

স্কুলছাত্রীকে ধর্ষণের পর হত্যায় চারজনের ফাঁসি

তেঘরিয়া কবরস্থানে সমাহিত হলেন শিক্ষাবিদ আব্দুল আলী

উখিয়া শরণার্থী শিবিরে দুই রোহিঙ্গা নেতাকে কুপিয়ে হত্যা

বালু উত্তোলনকে কেন্দ্র করে মেয়রসহ গুলিবিদ্ধ তিন

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ