জেলার খবর

পঞ্চগড়ে ট্রাকের ধাক্কায় স্কুল শিক্ষকের প্রাণ গেল

পঞ্চগড়
পঞ্চগড়

পঞ্চগড়ের তেঁতুলিয়ায় ট্রাকের ধাক্কায় এরশাদ হোসাইন (৪৫) নামে কিন্ডারগার্ডেনের এক শিক্ষক নিহত হয়েছেন। মঙ্গলবার (৭ ডিসেম্বর) দুপুরে তেঁতুলিয়া সদর ইউনিয়নের সর্দারপাড়া এলাকার বাংলা টি কারখানার সামনে তেঁতুলিয়া-বাংলাবান্ধা মহাসড়কে এ দুর্ঘটনাটি ঘটে।

পুলিশ ও স্থানীয়রা জানায়, মঙ্গলবার দুপুরে এরশাদ তেঁতুলিয়া থেকে বাংলাবান্ধা-তেঁতুলিয়া মহাসড়কে মোটরসাইকেলযোগে বাড়ি ফেরার পথে সর্দারপাড়া বাংলা টি কারখানার সামনে গেলে বাংলাবান্ধাগামী ট্রাক পেছন দিক থেকে ধাক্কা দেয়।

এতে সড়কে ছিটকে পড়েন এরশাদ হোসেন। পরে স্থানীয়রা দ্রুত ঘটনাস্থলে গিয়ে তাকে উদ্ধার করে তেঁতুলিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

জানা গেছে, এরশাদ হোসাইন একই উপজেলার বাংলাবান্ধা ইউনিয়নের ভুলাসুজোত এলাকার মৃত ওয়াহেদ আলীর ছেলে। তিনি ভুলাসুজোত কিন্ডারগার্টেনের শিক্ষক ছিলেন।

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ

বরিশাল বিশ্ববিদ্যালয়ে ‘অপার জীবনানন্দ’

শৌচাগারের দরজায় বঙ্গবন্ধুর ছবি পোস্ট, কারাগারে তরুণ

৮ ঘণ্টা পর ঢাকার সঙ্গে রেল যোগাযোগ স্বাভাবিক

স্কুলছাত্রীকে ধর্ষণের পর হত্যায় চারজনের ফাঁসি

তেঘরিয়া কবরস্থানে সমাহিত হলেন শিক্ষাবিদ আব্দুল আলী

উখিয়া শরণার্থী শিবিরে দুই রোহিঙ্গা নেতাকে কুপিয়ে হত্যা

বালু উত্তোলনকে কেন্দ্র করে মেয়রসহ গুলিবিদ্ধ তিন

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ