নীলফামারী সদরে ট্রেনে কাটা পড়ে দুই বোনসহ তিনজন নিহত হয়েছে। বুধবার সকাল ৮টার দিকে সদর উপজেলার মনসাপাড়ার বেকপাড়া বৌবাজার রেলব্রিজ এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন- একই এলাকার রেজয়ানের শিশুকন্যা রিমা (০৬) ও শিমু (০৪) এবং র্যালের গেটম্যান শামিম (৩৭)। তিনি একই এলাকার আনোয়ারের ছেলে।
সদর থানার ওসি আবদুর রউফ জানান, সদর উপজেলার মনসাপাড়ার বেকপাড়া বৌবাজার রেলব্রিজ এলাকায় লাইনের পাশে ওই তিন ভাইবোন খেলা করছিল। সকাল ৮টার দিকে চিলাহাটি থেকে খুলনায় যাওয়ার পথে বৌবাজার রেলব্রিজ এলাকায় ‘সীমান্ত মেইল’ ট্রেনটি নিচে ওই শিশুরা কাটা পড়ে।
এসময় তাদের বাঁচাতে গিয়ে টেনের নিচে কাটা পড়েন র্যালের গেটম্যান শামিমও।
এতে ঘটনাস্থলে দুই বোনসহ তিনজন নিহত হন। এ ঘটনায় অলৌকিকভাবে বেঁচে যায় দুই বছরের শিশু মুমিন। তাকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে। / যু