জেলার খবর

চট্টগ্রামে ঝুটের গুদামে আগুন

আগুন
আগুন

চট্টগ্রামের আতুরার ডিপো এলাকায় ঝুটের গুদামে আগুন লেগেছে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের ছয়টি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে কাজ করছে।

বৃহস্পতিবার (৯ ডিসেম্বর) ভোর ৫টা ২০ মিনিটের দিকে আগুনের সূত্রপাত হয়। বিষয়টি নিশ্চিত করেছেন চট্টগ্রাম ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক ফরিদ উদ্দিন।

তিনি বলেন, গার্মেন্টস ঝুটের গোডাউনে আগুন লাগার কারণে তা নিয়ন্ত্রণে আনতে বেগ পেতে হচ্ছে। পাশাপাশি তিনটি গোডাউনে আগুন লেগেছে। ঠিকমতো পানি পাওয়া যাচ্ছে না, যে কারণে আগুন নেভাতে বেগ পেতে হচ্ছে। তবে আগুনের সূত্রপাত কীভাবে তা জানাতে পারেননি তিনি।

জানা গেছে, আতুরার ডিপো নাজেরিয়া এলাকায় দুইতলা একটি ভবনে অগ্নিকাণ্ডের ঘটনাটি ঘটেছে। যেখানে গার্মেন্টসের বিভিন্ন ধরনের ঝুট কাপড় রাখা হয়েছিল। এখানে পাশাপাশি তিনটি গোডাউন রয়েছে। আগুন সবগুলো গোডাউনে ছড়িয়ে পড়েছে। / কা

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ

বরিশাল বিশ্ববিদ্যালয়ে ‘অপার জীবনানন্দ’

শৌচাগারের দরজায় বঙ্গবন্ধুর ছবি পোস্ট, কারাগারে তরুণ

৮ ঘণ্টা পর ঢাকার সঙ্গে রেল যোগাযোগ স্বাভাবিক

স্কুলছাত্রীকে ধর্ষণের পর হত্যায় চারজনের ফাঁসি

তেঘরিয়া কবরস্থানে সমাহিত হলেন শিক্ষাবিদ আব্দুল আলী

উখিয়া শরণার্থী শিবিরে দুই রোহিঙ্গা নেতাকে কুপিয়ে হত্যা

বালু উত্তোলনকে কেন্দ্র করে মেয়রসহ গুলিবিদ্ধ তিন

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ