চট্টগ্রামের পাচলাইশ থানার আতুরার ডিপো এলাকায় গার্মেন্টসের জুটের গুদামে লাগা আগুন নিয়ন্ত্রণে এসেছে। বৃহস্পতিবার (৯ ডিসেম্বর) সকাল ৯টা ৪০মিনিটের দিকে আগুন নিয়ন্ত্রণে আসে।
চট্টগ্রাম ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক ফরিদ উদ্দিন জানান, ভোর ৬টার দিকে আতুরার ডিপো এলাকায় দোতলা একটি ভবনে আগুন লাগে। সেটি একটি জুটের গুদাম ছিলো। যেখানে গার্মেন্টসের বিভিন্ন ধরনের কাপড় রাখা ছিল। খবর পেয়ে ফায়ার সার্ভিসের ৫ গাড়ি আগুন নেভাতে কাজ শুরু করে। প্রায় সাড়ে তিন ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে।
আগুনে হতাহত ও ক্ষতির পরিমাণ এখনো জানা যায়নি বলেও জানান ফায়ার সার্ভিসের এই কর্মকর্তা।
দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: