জেলার খবর

বাবা-ছেলেসহ সড়কে প্রাণ গেল ৩ জনের

সড়ক দূর্ঘটনা / প্রতীকি ছবি
সড়ক দূর্ঘটনা / প্রতীকি ছবি

রাজশাহী-চাঁপাইনবাবগঞ্জ মহাসড়কে পৃথক পৃথক দুটি সড়ক দুর্ঘটনায় বাবা-ছেলেসহ তিনজন প্রাণ হারিয়েছেন।

শনিবার (১১ ডিসেম্বর) রাতে রাজশাহী মহানগরীর রাজপাড়া থানার আলীগঞ্জ ও গোদাগাড়ী উপজেলার বিজয়নগর মোড় এলাকায় এ দুটি দুর্ঘটনা ঘটে।

রোববার (১২ ডিসেম্বর) সকালে গোদাগাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুল ইসলাম বিষয়টি জানিয়েছেন।

নিহতরা হলেন— গোদাগাড়ী উপজেলার দেওপাড়া ইউনিয়নের গোলাই গ্রামের আবদুস সালাম (৬০) এবং তার ছেলে মো. ইব্রাহিম (৩৫) ও রাজপাড়া থানার আলীগঞ্জ বাগানপাড়া এলাকার আবদুল বাবুর ছেলে মো. পারভেজ (২৪)।

ওসি কামরুল ইসলাম জানান, শনিবার রাত সাড়ে ১০টার দিকে মোটরসাইকেলে চড়ে যাচ্ছিলেন ইব্রাহিম ও তার বাবা। বিজয়নগরে একটি গাড়ি তাদের চাপা দিয়ে পালিয়ে যায়। এতে ঘটনাস্থলেই আবদুস সালাম মারা যান। আর ইব্রাহিমকে রাজশাহী মেডিক‌্যাল কলেজ (রামেক) হাসপাতালে ভর্তির পর রাত ২টা ৪৫ মিনিটে মারা যান। এ নিয়ে থানায় একটি মামলা হবে বলেও জানান ওসি। / রাই

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ

বরিশাল বিশ্ববিদ্যালয়ে ‘অপার জীবনানন্দ’

শৌচাগারের দরজায় বঙ্গবন্ধুর ছবি পোস্ট, কারাগারে তরুণ

৮ ঘণ্টা পর ঢাকার সঙ্গে রেল যোগাযোগ স্বাভাবিক

স্কুলছাত্রীকে ধর্ষণের পর হত্যায় চারজনের ফাঁসি

তেঘরিয়া কবরস্থানে সমাহিত হলেন শিক্ষাবিদ আব্দুল আলী

উখিয়া শরণার্থী শিবিরে দুই রোহিঙ্গা নেতাকে কুপিয়ে হত্যা

বালু উত্তোলনকে কেন্দ্র করে মেয়রসহ গুলিবিদ্ধ তিন

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ