জেলার খবর

কক্সবাজারে ইয়াবার বড় চালান জব্দ, গ্রেপ্তার ৭

ইয়াবা জব্দ
ইয়াবা জব্দ

কক্সবাজারের পেকুয়া থানা পুলিশ ইয়াবার বিশাল চালান জব্দ করেছে। রোববার সকাল পৌনে ৭টার দিকে পেকুয়া সদর ইউনিয়নের হরিনা ফাঁড়ির নুইন্ন্যা মুইন্ন্যা ব্রীজের ওপর এ অভিযান চালানো হয়।

পুলিশের ওই অভিযানে ৫০ হাজার ইয়াবা জব্দ করা হয়। এসময় ইয়াবা পাচারে অভিযুক্ত ৭ যুবককে গ্রেপ্তার, একটি কার ও দুটি মোটরসাইকেল জব্দ করা হয়েছে।

পেকুয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) শেখ মোহাম্মদ আলী জানান, আমাদের কাছে গোপন সংবাদে খবর আসে পর্যটকের ছলে ইয়াবার একটি বড় চালান উপকূলীয় মহাসড়ক দিয়ে চট্টগ্রামে পাচার হচ্ছে। এটি জানার পর একটি চৌকস টিম নিয়ে পেকুয়া সদর ইউনিয়নের হরিনা ফাঁড়ির নুইন্ন্যা মুইন্ন্যা ব্রীজের ওপর চেকপোস্ট বসানো হয়। এসময় সড়ক দিয়ে আসা একটি প্রাইভেট প্রিমিও কার, একটি সুজুকি জিক্সার ও আরেকটি ইয়ামাহা ফেজার মোটরসাইকেল জব্দ করা হয়৷ পরে জিজ্ঞাসাবাদে গাড়িতে বিশেষ কায়দায় লুকিয়ে রাখা ইয়াবার পুটলি বের করা হয়। সেখানে ৫০ হাজার পিস ইয়াবা পাওয়া যায়।

গ্রেফতাররা হলো: চট্টগ্রামের লোহাগড়া উপজেলার আমিরাবাদ সুখছড়ি সুন্নিয়াপাড়ার সুলতান আহমেদের ছেলে ওমর ফারুক (২৯) মৃত নবী হোছেনের ছেলে শহীদুল ইসলাম (২৮), আলী আহমেদের ছেলে জয়নাল আবেদীন (৪৮), মাহবুবুল আলমের ছেলে রিদুয়ানুল করিম (২২), আবদু ছবুরের ছেলে মো. সজিব, মো. রাজু (২৭) ও মৃত সাধন চৌধুরীর ছেলে ডাবলু চৌধুরী (৪১)।

ওসি শেখ মোহাম্মদ আলী জানান, এ ঘটনায় গ্রেপ্তারদের বিরুদ্ধে মাদক আইনে মামলা করা হয়েছে। / চ্যা

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ

বরিশাল বিশ্ববিদ্যালয়ে ‘অপার জীবনানন্দ’

শৌচাগারের দরজায় বঙ্গবন্ধুর ছবি পোস্ট, কারাগারে তরুণ

৮ ঘণ্টা পর ঢাকার সঙ্গে রেল যোগাযোগ স্বাভাবিক

স্কুলছাত্রীকে ধর্ষণের পর হত্যায় চারজনের ফাঁসি

তেঘরিয়া কবরস্থানে সমাহিত হলেন শিক্ষাবিদ আব্দুল আলী

উখিয়া শরণার্থী শিবিরে দুই রোহিঙ্গা নেতাকে কুপিয়ে হত্যা

বালু উত্তোলনকে কেন্দ্র করে মেয়রসহ গুলিবিদ্ধ তিন

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ